সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২২
ফাইল ছবি
সুরমা মেইল ডেস্ক :
নাটোরের লালপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ একই পরিবার তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে লালপুরের গোপালপুর সড়কের ডেবর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- লালপুর উপজেলার বিরোপাড়া গ্রামের মৃত নূর মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম (৬০), শহিদুল ইসলামের ছেলে মো. সোহাগ (৩৫), মৃত সোহাগের ছেলে মো. ইভান (৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে লালপুর থানার ওসি মনোয়ারুল ইসলাম জানান, বিকেলে মোটরসাইকেলযোগে শহিদুল ইসলাম (৬০), তার ছেলে মো. সোহাগ (৩৫), নাতি ইভান (৫) লালপুর থেকে গোপালপুরে যাচ্ছিল। এ সময় ১নং লালপুর ইউনিয়নের ডেবরপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের ধাক্কা দেয়। এ সময় সোহাগ এবং ইভান ঘটনাস্থলেই নিহত হয়। পরে শহিদুলকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
তিনি জানান, তিনজনের মরদেহ লালপুর থানায় আছে। ঘাতক বাসচালক কৌশলে বাসটি ফেলে রেখে পালিয়ে গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
Design and developed by ওয়েব হোম বিডি