বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল বিএনপি’র সমর্থন

প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০১৭

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার হরতাল বিএনপি’র সমর্থন

Manual7 Ad Code

বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ ও অবিলম্বে বর্ধিত দাম প্রত্যাহারের দাবিতে বৃহস্পতিবার সারাদেশে বাম দলগুলোর ডাকা হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

Manual5 Ad Code

বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবীর রিজভী আহমদে এ পূর্ণ সমর্থনের কথা জানান।

Manual5 Ad Code

বৃহস্পতিবার হরতাল :
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বাম মোর্চা সহ আটটি রাজনৈতিক দল নিয়ে গঠিত জোট আগামী ৩০ নভেম্বর সারাদেশে আধাবেলা হরতালের ডাক দিয়েছে।

গত বৃহস্পতিবার এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় জোটের এক সভা শেষে এই হরতালের ডাক দেয়।

বিবৃতিতে বলা হয়, খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৩৫ পয়সা বৃদ্ধির প্রতিবাদে আগামী ৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত সারাদেশে হরতাল আহ্বান করেছে তারা।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code