বিশ্বম্ভরপুরে গাঁজাসহ বউ-শাশুড়ি গ্রেপ্তার

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২৩

বিশ্বম্ভরপুরে গাঁজাসহ বউ-শাশুড়ি গ্রেপ্তার

Manual7 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় ২ কেজি গাজাসহ বউ-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (০৬ ডিসেম্বর) দুপুরে বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ ইউনিয়নের নতুনপাড়া বাজার এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

গ্রেফতারকৃতরা হলো- মোছা. কুলছুমা বেগম (৪০) ও তার ছেলের বউ মোছা. আসমা বেগম (৩০)। একই সময়ে অটোরিকশা চালক মো. আব্দুল জলিল (২০-কেও গ্রেপ্তার করা হয়।

 

বিশ্বম্ভরপুর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বম্ভরপুর উপজেলার প্রতিটি সড়কে অভিযান চালায় পুলিশ। অভিযান চালানোর এক পর্যায়ে পলাশ ইউনিয়নের নতুনপাড়া এলাকায় একটি অটোরিকশা দিয়ে গাঁজা নেওয়ার সময় অভিযুক্ত মোছা. কুলছুমা বেগম (৪০) ও তার ছেলের বউ মোছা. আসমা বেগমকে (৩০) আটক করা হয়।

 

সেই সাথে এই ঘটনার সাথে অটোরিকশা চালক জড়িত থাকায় তাকেও গ্রেপ্তার করে পুলিশ।

 

Manual5 Ad Code

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজা সহ বউ-শাশুড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা দীর্ঘদিন যাবৎ মাদক ব্যাবসা পরিচালনা করছিল। গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code