সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:১৯ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৩
প্রবাস ডেস্ক :
মালয়েশিয়ার মাচাং জেলায় সড়ক নির্মাণ প্রকল্পে কাজ করার সময় ১০ মিটার গভীরে মাটিচাপা পড়ে ৩ বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিকদের নাম জানা যায়নি।
বৃহস্পতিবার (০২ নভেম্বর) দুপুরে দেশটির মাচাং জেলার কাম্পুং মাকা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১২টার দিকে নির্মাণস্থলে হঠাৎ শ্রমিকদের চিৎকার শুনতে পান তারা। ঐ সময় বেশ কয়েকজন শ্রমিক ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। কিছুক্ষণ পর পুলিশ ও দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। বিকেল ৪টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে মাচাং হাসপাতালে পাঠানো হয়।
মাচাং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আদলি মাত দাউদ জানান, নিহত ৩ বাংলাদেশি শ্রমিক কাম্পুং মাকা এলাকার পুলাই চন্দংয়ে কাম্পুং জোহ থেকে কাম্পুং কুয়ালা সাত পর্যন্ত সড়ক নির্মাণের কাজে নিয়োজিত ছিলেন।
(সুরমামেইল/এমকেএইচ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি