মিরাজ-শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

প্রকাশিত: ৮:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৩, ২০২৩

মিরাজ-শান্তর সেঞ্চুরিতে বাংলাদেশের বড় সংগ্রহ

Manual7 Ad Code

খেলাধুলা ডেস্ক :
এশিয়া কাপের গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে মেহেদি হাসান মিরাজ ও নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেটে ৩৩৪ রান করল বাংলাদেশ দল। ফলে জিততে হলে আফগানিস্তানকে করতে হবে ৩৩৫ রান। কিছুক্ষণের মধ্যেই ব্যাট করতে নামবে আফগানরা।

 

লাহোরে ম্যাচের শুরুতে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশি দলনেতা সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার মোহাম্মদ নাঈম শেখ ও মেহেদি হাসান মিরাজ। প্রথম ১০ ওভারে দুজন মিলে তোলেন ৬০ রান। ৩২ বলে ২৮ রান করে আউট হন নাঈম।

Manual6 Ad Code

 

দ্বিতীয় উইকেটে নেমে নামের প্রতি সুবিচার করতে পারেননি তাওহীদ হৃদয়। ২ বল খেলে কোনো রান তুলতে পারেননি তিনি।

Manual5 Ad Code

 

তবে তৃতীয় উইকেটে দুর্দান্ত ব্যাট করে যান ওপেনার মেহেদি হাসান মিরাজ ও বাঁ-হাতি ব্যাটার নাজমুল হোসেন শান্ত। দুজন মিলে গড়েন অপ্রতিরোধ্য ১৯৪ রানের জুটি। দুজনই ফিফটি পূরণের পর সেঞ্চুরিও তুলে নেন। ১১৯ বলে ১১২ রানে রিটাইয়ার্ড হার্ট হয়ে ফিরে যান মিরাজ। আর রান আউট হওয়ার আগে ১০৫ বলে ১০৪ রান করেন শান্ত।

 

এদিকে ১৫ বলে ২৫ রান করে রান আউট হন মুশফিকুর রহিম। অভিষিক্ত শামীম পাটোয়ারি করেন ৬ বলে ১০ রান। আর ১৮ বলে ৩২ রানে সাকিব ও ৩ বলে ৪ রানে আফিফ অপরাজিত থাকেন।

Manual6 Ad Code

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code