রামোসের হ্যাটট্রিকে পর্তুগিজদের গোল উৎসব

প্রকাশিত: ৪:৪৩ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

রামোসের হ্যাটট্রিকে পর্তুগিজদের গোল উৎসব

Manual7 Ad Code

খেলাধুলা ডেস্ক :
ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াই পর্তুগাল মেতে উঠলো গোল উৎসবে। ভয়ঙ্কর হয়ে উঠলেন রামোস। সুপার সিক্সটিনে করলেন হ্যাটট্রিক। সুইজারল্যান্ডকে গোল বন্যায় ভাসিয়ে পর্তুগিজরা বিশ্বকাপের শেষ আট নিশ্চিত করলো। দারুণ এক ম্যাচে উপহার দিয়েছে পর্তুগিজরা। রোনালদো যখন বদলী হিসেবে মাঠে নামেন, পর্তুগাল সুইজারল্যান্ডের জালে ততক্ষণে পাঁচ গোল দিয়ে ফেলেছে।

 

পর্তুগিজ কোচ ম্যাচের ৭৩তম মিনিটে মাঠে নামান দলের সেরা তারকাকে। তবে তার আগেই পর্তুগাল বিশ্বকাপের সুপার সিক্সটিনে গোল উৎসব করে রীতোমতো। সুইজারল্যান্ডকে নিয়ে খেলে ছেলেখেলা। ৫-১ গোলের জয়ে নিশ্চিত করে কোয়ার্টারফাইনাল।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

একের পর এক আক্রমণে সুইডিশ রক্ষণকে বিধ্বস্ত করে পর্তুগিজরা। প্রথমার্ধেই লিড নেয় ২-০ ব্যবধানে। ম্যাচের ১৭তম মিনিটেই রামোসের দারুণ এক গোলে এগিয়ে দলটি। ফেলিক্সের থ্রো থেকে পাওহ্যাটট্রিকেয়া বল নিয়ে ঢুকে পড়েন ডি বক্সে। সুইডিশ গোলরক্ষ সোমারের হাত ফাঁকি দিয়ে বল পাঠিয়ে দেন জালে। পর্তুগাল এগিয়ে যায় ১-০ ব্যবধানে।

 

লিড নেওয়া পর্তুগাল চাপ ধরে রেখেই খেলতে থাকে। ৩৩তম মিনিটে কর্ণার কিক থেকে ব্যবধান বাড়িয়ে নেয় দলটি। ব্রুনো ফার্নান্দেজের নেওয়া কর্ণার কিকে হেড দিয়ে সুইজারল্যান্ডের জালে বল পাঠিয়ে দেন পেপে। পর্তুগাল এগিয়ে যায় ২-০ ব্যবধান। পিছিয়ে পড়া সুইডিশরা প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি। পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা।

 

দ্বিতীয়ার্ধে পর্তুগাল হয়ে উঠে আরো ভয়ঙ্কর। একে একে আদায় করে নেয় তিনটি গোল। বিরতি থেকে ফিরেই জোড়া গোল করেন রামোস। ম্যাচের ৫৮তম মিনিটে তার গোলে পর্তুগাল এগিয়ে যায় ৩-০ ব্যবধানে। মিনিট চারেক পরই রাফায়েল জুরেরি ব্যবধান বাড়িয়ে নেন। ম্যাচের ৫৫তম মিনিটে তার গোলে পর্তুগাল এগিয়ে যায় ৪-০ ব্যবধানে।

 

প্রথমার্ধের দুই গোলের সঙ্গে দ্বিতীয়ার্ধের শুরুতে আরো দুই গোল হজম করা সুইজারল্যান্ড এরপর এক গোল পরিশোধ করে। ম্যাচের ৫৮তম মিনিটে আকানজির গোলে ব্যবধান ৪-০ করে দলটি। ভয়ঙ্কর হয়ে উঠা রামোস এইপরই হ্যাটট্রিক করে বসেন। ম্যাচের ৬৭তম মিনিটে তৃতীয় গোল করেন তিনি। পর্তুগাল এগিয়ে যায় ৫-১ ব্যবধানে।

Manual5 Ad Code

 

সুইজারল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুঁকে দেন রাফায়েল লিও। ম্যাচের অতিরিক্ত সময়ের দ্বিতীয় মিনিটে তার গোলেই ব্যবধান ৬-১ করে ফেলে পর্তুগাল। বড় হার নিয়ে মাঠ বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো সুইডিশদের।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code