সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৫১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আগামী আসরেও সিলেট স্ট্রাইকার্সে খেলবেন নাজমুল হোসেন শান্ত-জাকির হাসান-তানজিম হাসান সাকিবরা। পাশাপাশি অধিনায়ক হিসেবে থাকবেন বিপিএলের ইতিহাসে সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে শান্ত-সাকিবদের রিটেইন করার তথ্য জানিয়েছে সিলেট ফ্র্যাঞ্চাইজি।
এদিকে আগামী আসরেও সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কত্ব করবেন মাশরাফী বিন মোর্ত্তজা। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে এই তথ্য নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজিটি। মাশরাফীকে অধিনায়ক হিসেবে ঘোষণা করে সিলেট স্ট্রাইকার্সের ফেসবুক পোস্টে লেখা হয়েছে, ‘সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক। মাঠের অধিনায়ক। হৃদয়ের নেতা।’
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেই শুধুমাত্র ঈর্ষনীয় রেকর্ড নেই মাশরাফীর। দেশের ঘরোয়া ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএলেও অধিনায়ক হিসেবে সেরা সাফল্য আছে তাঁর। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এ পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফী। প্রথম পাঁচ আসরের মধ্যে চারটিতে অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেছেন তিনি।
২০১২ ও ২০১৩ সালে বিপিএলের প্রথম দুই আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে শিরোপা জেতেন মাশরাফী। এরপর ২০১৫ সালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে সেরার মুকুট মাথায় তোলেন দেশসেরা অধিনায়ক। পরবর্তীতে ২০১৭ সালে রংপুর রাইডার্সের অধিনায়ক হিসেবে চতুর্থবারের মত চ্যাম্পিয়ন হন ‘নাম্বার ০২’।
এরপর সবশেষ আসরে প্রথমবার অংশ নেওয়া সিলেট স্ট্রাইকার্সকে ফাইনালে তুলেন মাশরাফী। নড়াইল এক্সপ্রেসের নেতৃত্বে গোটা আসরে দুর্দান্ত খেলে দলটি। অভিজ্ঞ ও তারুণ্যের সমন্বয়ে দল গড়েছিলো সিলেট। কিন্তু মাশরাফী ম্যাজিকে ম্যাচ জয়ী খেলোয়াড় হয়ে উঠেছিলেন তৌহিদ হৃদয়, জাকির হাসান, তানজিম হাসান সাকিবরা। দলকে ফাইনালে তুলতে বড় ভূমিকা রাখেন তারা।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি