সাংবাদিক বুলবুলকে পেটারসন সিটি মেয়রের সম্মাননা

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

সাংবাদিক বুলবুলকে পেটারসন সিটি মেয়রের সম্মাননা

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
যুক্তরাষ্ট্রে সফররত কানাইঘাট প্রেসক্লাব সভাপতি ও এশিয়ান টেলিভিশন’র সিলেট প্রতিনিধি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুল পিএইচএফ কে সমাজসেবা ও সাংবাদিকতায় অবদান রাখায় নিউজার্সি অঙ্গরাজ্যের পেটারসন সিটি মেয়র আন্দ্রে সায়েগ সম্মাননা প্রদান করেছেন।

 

গত শুক্রবার (০৪ সেপ্টেম্বর) বিকাল ৬টায় পেটারসন সিটির কার্যালয়ে মেয়র আন্দ্রে সায়েগ সাংবাদিক বুলবুল এর হাতে সম্মাননা পত্র তুলে দেন।

 

সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্টের বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম কাউন্সিলম্যান এট লার্জ মোঃ ফরিদ উদ্দিন
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা আবুল কালাম, মামুন ইমতিয়াজ রসুল, হিমেল চৌধুরী, নাছির আলম, উসমান আহমদ, মোঃ ফরিদ আহমেদ প্রমুখ।

 

ক্রেষ্ট প্রদানকালে সিটি মেয়র অান্দ্রে সায়েগ বলেন সমাজসেবা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে সমাজ ও দেশ উপকৃত হয়।  তিনি সাংবাদিক বুলবুল’র সমাজসেবা মূলক কাজের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রে তাঁকে স্বাগত জানান।

 

Manual4 Ad Code

কাউন্সিলম্যান এট লার্জ ফরিদ উদ্দিন বলেন, আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকানরা গুরুত্বপূর্ণ ভুমিকা রাখছেন, যাহা বাংলাদেশের সুনাম বৃদ্ধি হচ্ছে। সবাই ঐক্যবদ্ধ ভাবে কাজ করলে দেশ ও দেশের মানুষের জন্য অনেক কিছু করা সম্ভব হবে।

Manual3 Ad Code

 

Manual5 Ad Code

এর জবাবে রোটারিয়ান বুলবুল বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি সুনাম বয়ে আনছেন, জাতী শ্রদ্ধার সাথে স্বরণ রাখবে।

Manual6 Ad Code

 

তাঁকে সম্মাননা প্রদান করায় মেয়রসহ সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান।


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code