সিলেটে বঙ্গবন্ধুর ব্যানার-বিলবোর্ড ভাঙচুর: ২ ছাত্রদল নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৮:০৩ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

সিলেটে বঙ্গবন্ধুর ব্যানার-বিলবোর্ড ভাঙচুর: ২ ছাত্রদল নেতা গ্রেপ্তার

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বিএনপি নেতা খুনের জের ধরে ছাত্রদলের মিছিল থেকে বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ছবিসম্বলিত ব্যানার-বিলবোর্ড ভাঙচুর করে ছাত্রদলের নেতাকর্মীরা।

 

এ ঘটনায় সোমবার (০৭ নভেম্বর) দুজনকে গ্রেফতার করে মঙ্গলবার (০৮ নভেম্বর) বিকালে আদালতে প্রেরণ করে পুলিশ।

Manual8 Ad Code

 

এসএমপির কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ বলেন, গ্রেফতার হওয়া দুজন ছাত্রদল নেতা। তবে এ ঘটনায় আওয়ামী লীগ কোনো মামলা দায়ের করেনি।

 

Manual5 Ad Code

গত রোববার (০৬ নভেম্বর) রাত ৯ টার দিকে সিলেট মহানগরের আম্বরখানা বড়বাজার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হন জেলা বিএনপির সাবেক স্বাস্থ্য বিষয়ক সম্পাদক নেতা আ ফ ম কামাল। এ হত্যার প্রতিবাদে রাত ১১টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। লাঠিসোটা নিয়ে এই মিছিলে অংশ নেন অনেকে।



মিছিল থেকে সিলেট ও জেলা ও আওয়ামী লীগের প্রতিনিধি সভা উপলক্ষ্যে মহানগরের বিভিন্ন স্থানে নির্মিত তোরণ ও ব্যানার-ফেস্টুন ভাঙচুর করা হয়। এছাড়া সিলেট জেলা ও আওয়ামী লীগের প্রতিনিধি সভাস্থল রিকাবীবাজার এলাকার কবি নজরুল অডিটরিয়ামে নির্মিত বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবিসম্বলিত বিলবোর্ড ভাঙচুর করা হয়। রিকাবীবাজারের কাজী নজরুল অডিটোরিয়ামে রোববার সিলেট মহানগর আওয়ামী লীগের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সোমবার ছিলো জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভা। সেজন্য রিকাবিবাজার পয়েন্টসহ আশপাশে বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবিসম্বলিত ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড টানিয়েছিলেন জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এসব ব্যানার-ফেস্টুন ও বিলবোর্ড সেদিন রাতে ভাঙচুর করা হয়।

Manual6 Ad Code

 

এদিকে, বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি ভাঙচুরের প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ-ছাত্রলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা ছাত্রদলকে ধাওয়া দেন। দুপক্ষের মাঝে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।

 

এছাড়াও এসময় কয়েকটি দোকানের শাটার ও একটি প্রাইভেট কার ভাঙচুর করা হয়। একটি মোটরসাইকলেও আগুন দিয়ে পুড়ানো হয় সে সময়। খবর পেয়ে দ্রুত কোতোয়ালি থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ অভিযান চালিয়ে এই দুই ছাত্রদল কর্মীকে গ্রেফতার করে পুলিশ।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code