সিলেট ৮ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২৩
দোয়ারাবাজার প্রতিনিধি :
অধিক সংখ্যক মামলা নিস্পত্তি ও গ্রেফতারী পরোয়ানা তামিল করে আইন শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ অবদান রাখায় সিলেট রেঞ্জের ৪ জেলার ৩৯ থানার মধ্যে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জের দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বদরুল হাসান।
বৃহস্পতিবার (১৯ অক্টোবর) সকালে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়ে ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর কাছ থেকে শ্রেষ্ঠ ওসি হিসেবে এ পুরষ্কার ও সম্মাননা গ্রহণ করেন মোঃ বদরুল হাসান। এ সময় সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি, চার জেলার পুলিশ সুপারসহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে সিলেট রেঞ্জ পুলিশের কার্যক্রম পর্যালোচনা সংক্রান্ত মাসিক সভা অনুষ্ঠিত হয়। সেই মাসিক সভায় চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত সিলেট রেঞ্জের সকল থানার আইন শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা মূল্যায়নের উপর এই পুরুস্কার প্রদান করা হয়।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বদরুল হাসান বলেন, আমি সবসময় আমার ওপর অর্পিত দায়িত্বকে ইবাদতের মতোন পালন করার চেষ্টা করি। দোয়ারাবাজারবাসী আমাকে আমার কাজে সার্বিক সহযোগিতা করায় আমি এ পুরস্কার অর্জন করতে পেরেছি। কাজের স্বীকৃতি স্বরুপ আমাকে শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই স্বীকৃতি আমাকে আমার দায়িত্ব পালনে উৎসাহ যোগাবে। আমি আগামী দিনগুলোতেও নিষ্ঠার সাথে কাজ করে যেতে চাই।
(সুরমামেইল/এসকে)
Design and developed by ওয়েব হোম বিডি