সিলেট ৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩১ অপরাহ্ণ, জানুয়ারি ৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক :
বিদেশি মদ সহ ৩২ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)।
রোববার বিজিবি সিলেট সেক্টরের ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সুনামগঞ্জ অধিনায়ক (সিও বিজিবি) লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির এ তথ্য নিশ্চিত করেন।
সিও বিজিবি জানান, ব্যাটালিয়নের চিনাকান্দি বিওপি সহ সীমান্তের বিভিন্ন বিওপির বিজিবি টহল দল রবিবার ভোরারাত থেকে অভিযান চালিয়ে ৩৫৭ বোতল বিদেশি মদ, ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৫টি গবাধিপশু (গরু), ১ হাজার কেজি জ্বালানী কয়লা, ৩শ’ কেজি কমলা, ৪২২৭ কেজি চিনি, ৩৫০ কেজি ফুসকা, একটি পিকআপ জব্দ করে। জব্দকৃত মালামালের মূল্য প্রায় ৩২ লাখ টাকা।
(সুরমামেইল/এইচএসএ)
Design and developed by ওয়েব হোম বিডি