সৌদিতে আটক ২৪ বাংলাদেশি গৃহকর্মী উদ্ধার

প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ২৬, ২০২২

সৌদিতে আটক ২৪ বাংলাদেশি গৃহকর্মী উদ্ধার

Manual2 Ad Code

প্রবাস ডেস্ক : 
সৌদি আরবে আটক ২৪ বাংলাদেশি নারী গৃহকর্মীকে উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী রিয়াদ থেকে প্রায় ১ হাজার ১০০ কিলোমিটার দূরে অবস্থিত আরআর শহর থেকে তাদের উদ্ধার করা হয়।

 

রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে এবং সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তাদের উদ্ধার করা হয়।

 

২৪ বাংলাদেশি নারী গৃহকর্মীকে একটি সৌদি রিক্রুটিং এজেন্সি অবৈধভাবে আটকে রেখেছে, এমন অভিযোগ পেয়ে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী তাদেরকে দ্রুত উদ্ধার করে দেশে পাঠানোর জন্য দূতাবাসের শ্রমকল্যাণ উইংকে নির্দেশ দেন।

 

এ পরিপ্রেক্ষিতে দূতাবাসের শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন করেন।

Manual3 Ad Code

 

পরিদর্শনে জানা যায়, সৌদি রিক্রুটিং এজেন্সি মাকতাব তাওয়াসুল আলসারি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি মেসার্স এস আনোয়ার ওভারসিজের মাধ্যমে ওই নারী কর্মীদের নিয়োগকর্তাদের বাসায় কাজে না পাঠিয়ে বেআইনিভাবে দীর্ঘদিন আটকে রাখে। পরিবারের সঙ্গে তাদের সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পর্যাপ্ত খাবার ও পানীয়ের অভাবে অসুস্থ হয়ে পড়লেও তাদের কোনো চিকিৎসা দেওয়া হয়নি। দূতাবাসের কর্মকর্তা ঘটনাস্থলে নারীকর্মীদের সঙ্গে দেখা করতে চাইলে সংশ্লিষ্ট সৌদি এজেন্সি বাধা প্রদান করে।

 

Manual2 Ad Code

এরপর সৌদি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ওই ২৪ নারী গৃহকর্মীকে উদ্ধার করে সৌদি ফিমেল ডিপোর্টেশন সেন্টারে হস্তান্তর করে।

 

এ সময় তাদেরকে খাবার, পানীয় ও সুচিকিৎসা দেওয়া হয়। অভিযুক্ত সৌদি রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে মামলা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের এজেন্সি বন্ধ করে দেয়।

 

Manual3 Ad Code

উদ্ধারকৃত নারী গৃহকর্মীদের দ্রুত বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে বলে দূতাবাস জানিয়েছে।

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code