সিলেট ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২২
সিলেট :
সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নাসির উদ্দিন খান।
রোববার (২০ নভেম্বর) সকালে সিলেট জেলা পরিষদে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। দায়িত্ব গ্রহন শেষে জেলা পরিষদে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধেয় জানান।
এ সময় তিনি বলেন, সকলের সহযোগিতা নিয়ে সততা ও নিষ্ঠার সাথে জেলা পরিষদের মাধ্যমে সিলেটের সামাজিক উন্নয়নে সর্বাত্মক প্রচেষ্ঠা চালাবো।

এসময় উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশফাক আহমদ, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন, সম্পাদক এড. রঞ্জিত সরকার, মহানহর আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল, প্রচার ও প্রকাশনা সম্পাদক এড. আব্বাস উদ্দিন, আইন সম্পাদক এড আজমল আলী, কৃষি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, ধর্ম বিষয়ক সম্পাদক হাজি রইছ আলী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মস্তাক আহমদ পলাশ, মহিলা বিষয়ক সম্পাদক বেগম শামসুননহার মিনু, যুব ও ক্রীড়া সম্পাদক এমাদ উদ্দি মানিক, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মোহাম্মদ সাকির আহমদ শাহিন, উপ দপ্তর সম্পাদক মো: মজির উদ্দিন, মহানগর আওয়ামী উপ প্রচার সম্পাদক শুয়েব আহমদ, উপ প্রচার সম্পাদক মতিউর রহমান, সদস্য আখলাকুর রহমান চৌধুরী সেলিম, সৈয়দ মিসবাহ উদ্দিন, আব্দাল মিয়া, শাহিদুর রহমান শাহিন, মো : আব্দুল বারী, আবু হানিফ মোহাম্মদ ফিরোজ আলী, আমাতুজ জোহরা রওশন জেবিন, মোঃ জাকির হোসেন, এড. মনসুর রশিদ, জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সুব্রত পুরকায়স্থ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক শামীম রশিদ চৌধুরী, কৃষক লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শামসুল ইসলাম, মহিলা আওয়ামী লীগের সভাপতি এড. সালমা সুলতানা, সাধারণ সম্পাদক হেলেন আহমদ, সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমদ, জেলা স্বেচ্ছা সেবকলীগের সভাপতি আফসর আজিজ, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন কয়েস, জেলা তাতীলীগের সভাপতি আলমগীর হোসেন, সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, মৎসজীবী লীগের সভাপতি নবী হোসেন, সাধারণ সম্পাদক মৃদুল কান্তি দাস।
এছাড়াও জেলা পরিষদের নব নির্বাচিত সদস্য ও সিলেট জেলার বিভিন্ন উপজেলা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দও উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২৬ সেপ্টেম্বর সিলেট জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দকালে চেয়ারম্যান পদে অন্য কোন প্রতিদ্বন্দ্বি না থাকায় সিলেট জেলা প্রশাসক ও সিলেট জেলা পরিষদ নির্বাচন ২০২২ এর আিন অনুযায়ী রিটার্নিং কর্মকর্তা মো. মজিবুর রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় অ্যাডভোকেট নাসির উদ্দিন খানকে নির্বাচিত ঘোষণা করেন।
গত ১৪ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথ বাক্য পাঠ করান।
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি