সুপার সিক্সটিনেও অঘটন, স্পেনকে হারিয়ে মরক্কোর ইতিহাস

প্রকাশিত: ৪:২৬ পূর্বাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২২

সুপার সিক্সটিনেও অঘটন, স্পেনকে হারিয়ে মরক্কোর ইতিহাস

Manual7 Ad Code

খেলাধুলা ডেস্ক :
প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ আটে মরক্কো। সাবেক চ্যাম্পিয়ন স্পেনকে কাঁদিয়ে জয় উল্লাসে মাতলো মরক্কোর ফুটবলার। ফিফা রেঙ্কিংয়ে ৬ ছয়ে থাকা গাভির দল ২২ এ থাকা মরক্কোর কাছে হেরে বিদায় নিলো।

 

বিশ্বকাপের ইতিহাসে মরক্কো পেলো সেরা সাফল্য। দারুণ খেলা দলটি পেনাল্টিতেই লিখেছে ইতিহাস। গোলরক্ষকের দুর্দান্ত পারফর্মে শেষ আটে দলটি।

 

শেষ ষোলোর ম্যাচে মরক্কোর বিপক্ষে টাইব্রেকারে হেরে বাদ পড়েছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। ম্যাচের অতিরিক্ত সময়েও জয়ী নির্ধারণ না হওয়ায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। আর সেখানের মরক্কোর গোলরক্ষকের বীরত্বে স্পেনকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে আফ্রিকার দেশটি।

 

স্পেনের নেওয়া তিনটি পেনাল্টির দুটি ঠেকিয়ে নায়ক বনে যান মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু। স্পেনের সাবলো সারাবিয়া ও সার্জিও বুসকেটসের শট ধরে ফেলেন তিনি। আর কার্লোস সোলের মেরে দেন পোস্টে। মরক্কোর হয়ে পেনাল্টি শটে গোল করেন আব্দেলহামিদ সারির, হাকিম জিয়েখ ও আচরাফ হাকিমি।  মরক্কোর বদর বেনুনের নেওয়া শট রুখে দেন স্পেনের গোলরক্ষক উনাই সিমন। পর্তুগাল ও সুইজারল্যান্ডের ম্যাচের জয়ী দলের বিপক্ষে কোয়ার্টার ফাইনাল খেলবে মরক্কো।

Manual7 Ad Code

 

২০১০ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর আর কখনও বিশ্ব মঞ্চে কোয়ার্টার-ফাইনালেও উঠতে পারেনি স্পেন। ২০১৪ আসরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর টানা দুই আসরে তাদের পথচলা থেমে গেল শেষ ষোলোয়। ২০১৮ আসরেও স্বাগতিক রাশিয়ার বিপক্ষে টাইব্রেকারে হেরেছিল দলটি।

Manual8 Ad Code

 

Manual5 Ad Code

গোলশূন্য ১২০ মিনিট খেলা শেষে টাইব্রেকারে স্পেনকে ৩-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলো আফ্রিকান সিংহরা। ৯০ মিনিটে ৭৪ শতাংশ বলের দখল ছিল স্পেনের কাছ। আর মরোক্কোর কাছে ছিল ২৬ শতাংশ। মরোক্কো ৪টি শট নিয়েছিল, তার মধ্যে একটি ছিল অন টার্গেটে। অন্যদিকে স্পেন শট নিয়েছিল ৭টি। তার মধ্যে একটি ছিল অন টার্গেটে।

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code