লন্ডনে মরণোত্তর এ্যাওয়ার্ড পেলেন সিলেটের বাদশা কাদির

প্রকাশিত: ১০:০৬ অপরাহ্ণ, মে ২১, ২০২৩

লন্ডনে মরণোত্তর এ্যাওয়ার্ড পেলেন সিলেটের বাদশা কাদির

Manual7 Ad Code

সিলেট :
যুক্তরাজ্যের অনারারি এল্ডারম্যান এ্যাওয়ার্ড পেলেন লন্ডনের ক্রয়েডেন কাউন্সিলের প্রাক্তন কাউন্সিলর ও ডেপুটি মেয়র মরহুম বাদশা কাদির। ক্রয়েডনে চমৎকার কমিউনিটি কাজের জন্য তাকে এ মরণোত্তর সম্মননা প্রদান করা হয়েছে।

 

Manual1 Ad Code

গত বুধবার (১৭ মে) কাউন্সিল চেম্বার ক্রয়েডনে বাদশা কাদিরের পক্ষে তার পুত্র লন্ডনের ব্যবসায়ী আরিব আজমাইন কাদির এই অনারারি অল্ডারম্যান অ্যাওয়ার্ড গ্রহন করেন।

Manual2 Ad Code

 

এ সময় ছেলে আজমাইন কাদির বলেছেন, এটা দুঃখজনক যে আমার প্রিয় বাবা হঠাৎ চলে গেলেন পৃথিবী ছেড়ে। কিন্তু তিনি যা অর্জন করেছেন এবং যে কর্ম রেখে গেছেন তার এজন্য আমরা গর্বিত।

 

তিনি বলেন, একজন এল্ডারম্যান পরিবার হিসেবে এটি একটি সম্মানের এবং একজন ব্রিটিশ সিলেটি হিসেবে এটি একটি গর্বের মুহূর্ত।

Manual2 Ad Code

 

গত বছরের সেপ্টেম্বরে বাদশা কাদির হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর দেশের বাড়ি সিলেট নগরীর বারুতখানায়।

 

Manual4 Ad Code

(সুরমামেইল/ইএমএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code