সিলেট ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০২ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২৩
খেলাধুলা ডেস্ক :
ওয়ানডে বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে টানা পাঁচ ম্যাচ জিতেছে ভারত। মোহাম্মাদ শামির বিধ্বংসী বোলিংয়ের পর বিরাট কোহলির অসাধারণ ব্যাটিংয়ে কিউইদের ৪ উইকেটে হারিয়েছে আয়োজকরা।
রোববার (২২ অক্টোবর) নান্দনিক ধর্মশালায় ড্যারিল মিচেলের সেঞ্চুরিতে ভারতকে ২৭৪ রানের লড়াকু লক্ষ্যমাত্রা দেয় নিউজিল্যান্ড। ১৩০ রানের ইনিংস খেলেন ড্যারিল মিচেল। জবাবে ১২ বল হাতে রেখে ২৭৪ করে ভারত। ৯৫ রানের ক্যামিও উপহার দেন কোহলি।
নিউজিল্যান্ডের ২৭৪ রানের লক্ষ্যে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করে ভারত। ওপেনিং জুটিতে ৭১ রান তুলে সাজঘরে ফেরেন রোহিত শর্মা। সমান ৪টি চার ও ছয়ে ৪৬ রান করেন ভারত অধিনায়ক। আরেক ওপেনার গিল ২৬ রানে ফেরার আগে দ্রুততম ২ হাজার রান সংগ্রহের কৃতিত্ব গড়েন। ৩৮ ইনিংসে হাশিম আমলাকে টপকে যান ভারতীয় ওপেনার। তৃতীয় জুটিতে ৫২ রান যোগ করেন কোহলি ও শ্রেয়াস আইয়ার। ৩৩ রানে ট্রেন্ট বোল্টের শিকারে পরিণত হন আইয়ার।
রাহুলকে সঙ্গে নিয়ে আরও একটি পঞ্চাশার্ধো জুটি উপহার দেন কোহলি। ১৮২ রানের সময় লেগ বিফোর হয়ে ফেরেন লোকেশ রাহুলও। ২ রানে কাটা পড়েন সূর্য কুমার যাদব। ষষ্ঠ জুটিতে জাদেজাকে নিয়ে প্রায় জয় নিশ্চিত করার ৫ রান বাকি থাকতে ছক্কা হাঁকাতে গিয়ে আউট হন কোহলি। ৭০তম ফিফটিতে ৯৫ রানে ফেরেন কোহলি।
এর আগে, ড্যারিল মিচেলের দুর্দান্ত শতকে ভারতের বিপক্ষে লড়াকু পুঁজি পায় নিউজিল্যান্ড। শুরুতেই ১৯ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে কিউইরা। সেখান থেকে রানের চাকা সচল রেখে দলকে বিপদমুক্ত করেন রাচিন রবীন্দ্র ও ড্যারিল মিচেল। ৮৭ বলে ৭৫ রান করে রবীন্দ্র আউট হলেও একপ্রান্ত আগলে রেখে শতক তুলে নেন মিচেল। শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৭৩ রান করে নিউজিল্যান্ড। মোহাম্মাদ শামি সর্বোচ্চ ৫টি উইকেট শিকার করেন।
(সুরমামেইল/এএইচএম)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি