কোহলির রেকর্ড ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল রানে হারাল ভারত

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২৩

কোহলির রেকর্ড ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে বিশাল রানে হারাল ভারত

Manual8 Ad Code

খেলাধুলা ডেস্ক :
এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা দক্ষিণ আফ্রিকাও ভারতের সামনে দাঁড়াতে পারলো না। কলকাতার ইডেন গার্ডেনে রোববার ভারতের ছুড়ে দেওয়া ৩২৭ রান তাড়া করতে নেমে তারা ২৭.১ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়। ভারত ২৪৩ রানের বিশাল জয় পায়।

 

ব্যাট হাতে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে বল হাতে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৯ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে নেন ফাইফার।

 

এবারের বিশ্বকাপে দুর্দান্ত খেলতে থাকা দক্ষিণ আফ্রিকাও ভারতের সামনে দাঁড়াতে পারলো না। কলকাতার ইডেন গার্ডেনে আজ রোববার ভারতের ছুড়ে দেওয়া ৩২৭ রান তাড়া করতে নেমে তারা ২৭.১ ওভারে মাত্র ৮৩ রানে অলআউট হয়। ভারত ২৪৩ রানের বিশাল জয় পায়। বিশ্বকাপের এবারের আসরে এটা তাদের টানা অষ্টম জয়। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় হার। এর আগে তারা নেদারল্যান্ডসের কাছে হেরেছিল।

 

ব্যাট হাতে কোহলির রেকর্ড গড়া সেঞ্চুরির দিনে বল হাতে প্রোটিয়াদের গুঁড়িয়ে দিয়েছেন রবীন্দ্র জাদেজা। তিনি ৯ ওভারে ১ মেডেনসহ ৩৩ রান দিয়ে নেন ফাইফার। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দক্ষিণ আফ্রিকা। আসা-যাওয়ার মিছিলে কেবল চারজন দুই অঙ্কের কোটায় রান করতে পারেন। তার মধ্যে মার্কো জানসেন ৩০ বলে ১ চারে সর্বোচ্চ ১৪ রান করেন। রাসি ফন ডের ডুসেন ৩২ বলে ১ চারে করেন ১৩ রান। টেম্বা বাভুমা ও ডেভিড মিলার ১১টি করে রান করেন।

 

জাদেজার দিনে ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব। অপর উইকেটটি নেন মোহাম্মদ সিরাজ।

Manual8 Ad Code

 

ম্যাচসেরা হন ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যৌথভাবে সর্বোচ্চ ৪৯ সেঞ্চুরিয়ান বিরাট কোহলি।

Manual8 Ad Code

 

তার আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলেন রোহিত শর্মা। তার ব্যাটে ভর করে ৫.৪ ওভারেই ৬২ রান তুলে ফেলে ভারত। অবশ্য তাকে বেশি বাড়তে দেয়নি দক্ষিণ আফ্রিকার বোলাররা। দলীয় এই রানে কাগিসু রাবাদার বলে টেম্বা বাভুমার হাতে ক্যাচ দেয় ফেরেন রোহিত। মাত্র ২৪ বলে ১৬৬.৬৬ স্ট্রাইক রেটে, ৬টি চার ও ২ ছক্কায় ৪০ রান করে যান।

 

Manual7 Ad Code

তার ঝড়ো সূচনায় ভারত পাওয়ার প্লে’তে ১ উইকেটে তোলে ৯১ রান। অবশ্য ৯৩ রানেই আরেক উদ্বোধনী ব্যাটসম্যান শুভমান গিলকে হারায় ভারত। তিনি ৪টি চার ও ১ ছক্কায় ২৩ রান করে কেশভ মহারাজের বলে বোল্ড হন।

 

সেখান থেকে বিরাট কোহলি ও শ্রেয়াস আয়ার সবচেয়ে বড় জুটিটি গড়েন। তৃতীয় উইকেটে তারা দুজন দলীয় সংগ্রহে যোগ করেন ১৩৪ রান। দুজনেই এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু ২২৭ রানের মাথায় আয়ারকে ফিরিয়ে লুঙ্গি এনগিদি ভাঙেন বিপজ্জনক হয়ে ওঠা এই জুটি। আয়ার ৭টি চার ও ২ ছক্কায় ৭৭ রান করে যান।

 

Manual4 Ad Code

আয়ার না পারলেও কোহলি আজ আর সেঞ্চুরি মিস করেননি। তিনি ১১৯ বলে ১০টি চারে তুলে নেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরি। এর মধ্য দিয়ে শচীনের সঙ্গে যৌথভাবে হয়ে যান ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরিয়ান।

 

শেষ পর্যন্ত তিনি ১২১ বলে অপরাজিত থাকেন ১০১ রানে। মাঝে লোকেশ রাহুল ৮ ও সূর্যকুমার যাদব ৫ চারে ২২ রান করে ফেরেন। কিন্তু কোহলির সঙ্গে ৩ চার ও ১ ছক্কায় ২৯ রানে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। তাতে ভারত ৫০ ওভারে ৫ উইকেটে ৩২৬ রানের লড়াকু সংগ্রহ পায়।

 

রাহুলকে আউট করেন মার্কো জানসেন। আর সূর্যকুমারকে ফেরান তাব্রেইজ শামসি।

 

(সুরমামেইল/এএইচএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code