তাহিরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

তাহিরপুরে বিএনপি-জামায়াতের ৬ নেতাকর্মী গ্রেফতার

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে বিএনপির দুজন, শ্রমিক দলের একজন, ছাত্রদলের একজন ও জামায়াতের দুজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

 

রোববার (১২ নভেম্বর) রাতে ও সোমবার (১৩ নভেম্বর) সকালে পৃথক অভিযান চালিয়ে তাহিরপুর সদর, বাদাঘাট ও উত্তর শ্রীপুর এলাকা থেকে নাশকতা সৃষ্টির অভিযোগে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

 

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার বাদাঘাট ইউনিয়নের মৃত ছবর আলী শাহথর ছেলে উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক আমির শাহ (৪৫), একই গ্রামের শেখ খসরু মিয়ার ছেলে বাদাঘাট ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ডা. শেখ এস কে শফিকুল ইসলাম (৪০), শ্রীপুর উত্তর ইউনিয়নের রঙ্গাচড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে ১নং ওয়ার্ড বিএনপি সভাপতি কামাল হোসেন (৪০), উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাহাত হাসান রাব্বি (২২), উত্তর শ্রীপুর ইউনিয়নের কলাগাঁও গ্রামের মৃত এলাহি বক্স ফকিরের ছেলে জামায়াতের রুকন আল আমিন (৩২), একই গ্রামের সিরাজ খন্দকারের ছেলে জামায়াত নেতা মাহমুদউল্লাহ (৪০)।

Manual7 Ad Code

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা সৃষ্টির উদ্যোগ নেওয়ার অভিযোগে পুলিশ তাদের গ্রেপ্তার করছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। তাদের কোর্ট হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।

 

Manual5 Ad Code

(সুরমামেইল/এসএম)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code