সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা প্রিন্সিপাল নিহত

প্রকাশিত: ৩:৩০ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

সুনামগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাদ্রাসা প্রিন্সিপাল নিহত

Manual5 Ad Code

ফাইল ছবি

Manual6 Ad Code


সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জে মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে মাওলানা মঈন উদ্দিন (৫০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই দুর্ঘটনা ঘটে।

 

Manual2 Ad Code

নিহত মাওলানা মঈন উদ্দিন সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শাহমিলন মাদ্রাসার প্রিন্সিপাল ও সুনামগঞ্জ উপজেলা জাতীয় প্রার্টি নেতা।

 

স্থানীয়রা জানায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সংলগ্ন রাস্তায় মোটরসাইকেল ও পিকআপের সাথে সংঘর্ষে মঈন উদ্দিন গুরুতর আহত হন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোহাম্মদ ইখতিয়ার উদ্দিন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Manual5 Ad Code

 

(সুরমামেইল/এসএসডি)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual3 Ad Code