সুনামগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় মাঝির মৃত্যু, আটক ২

প্রকাশিত: ১০:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ১৩, ২০২৩

সুনামগঞ্জে বালুবাহী বলগেটের ধাক্কায় মাঝির মৃত্যু, আটক ২

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
দোয়ারাবাজার উপজেলায় বলগেটের ধাক্কায় শাহজাহান (৬৩) নামে নৌকার মাঝি নিহত হয়েছেন। এ ঘটনায় বালুবাহী বলগেটের চালকসহ দুজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলা নদীর পূর্ব চাইরগাঁও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

নিহত শাহাজাহান ইউনিয়নের পূর্বচাইরগাঁও গ্রামের মৃত সিরাজ মিয়ার ছেলে।

 

স্থানীয়রা জানায়, উপজেলার চেলানদীর পূর্বচাইরগাঁও-সোনাপুর খেয়াঘাটে শাহজাহান মিয়া ওই নদীতে খেয়া পারাপারের মাঝি হিসেবে নৌকা চালাচ্ছিলেন। সোমবার দুপুর ১২টার দিকে নৌকা দিয়ে মানুষ পারাপারের কাজ করছিলেন। এ সময় বালুবাহী বলগেট নিয়ন্ত্রণ হারিয়ে নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকার মাঝি শাহজাহান মিয়া বলুবাহী বলগেটের চাপায় ঘটনাস্থলেই মারা যান।

Manual4 Ad Code

 

দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল হাসান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বালুবাহী বলগেটের চালকসহ দুজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এসএসডি)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code