তাহিরপুরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ৩

প্রকাশিত: ৯:৪৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৪, ২০২৩

তাহিরপুরে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ, গ্রেপ্তার ৩

Manual5 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার তাহিরপুর সীমান্ত এলাকায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের কোটি টাকার চোরাই পণ্যসহ তিন চোরাকারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার বাদাঘাট ইউনিয়নের সীমান্তবর্তী ঢালার পাড় গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ফারুক আহমেদ (২০), পাশ্ববর্তী লাউড়েরগড় গ্রামের মিরাট মিয়ার ছেলে হাবিবুর রহমান (২১) এবং হাবিবুর রহমানের পিতা মিরাট মিয়া (৫৫)।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে তাহিরপুর থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দীনের দিক নির্দেশনায় বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই নাজমুল ইসলাম ও এএসআই নাজিম উদ্দীনের নেতৃত্বে পুলিশের একটি টিম লাউড়েরগড় সীমান্তবতী বিজিবি ক্যাম্পের সংলগ্ন যাদুকাটা নদীতে অভিযান চালিয়ে তিন চোরাচালানী সহ প্রথমে একটি কাঠবডি নৌকা জব্দ করে।

 

Manual6 Ad Code

পরে নৌকায় তল্লাশি চালিয়ে ভারতীয় স্কিন সানরাইজ ক্রিম ২২ কাটন, ভেসলিন ক্রিম ৩২ কাটন, জনসন বেবি শেম্পু ১৬ কাটন, ফ্রেম ক্রিম ১১ কাটন, জনসন সফ ১৮ কাটন, সার্ট ৮০ পিস, সানমেক্স ১১৬ পিস থান কাপড়, এমজি ১৭৫ পিস থান কাপড়, মেক লাক্সারি সুটের কাপড় ১৮ পিসসহ একটি মোবাইল ফোন। যার বাজার মূল্য এক কোটি এক লাখ ৭৩ হাজার ৭শ ৬০ টাকা।

 

সহকারী পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) নাসিম উদ্দিন বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। চোরাচালান রোধে এধরনের অভিযান সব সময় অভ্যাহত থাকবে।

Manual4 Ad Code

 

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, পুলিশ অভিযান চালিয়ে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে।

 

তিনি বলেন, এর আগে এতো বড় চোরাচালান পণ্য জব্দ হয়েছে কিনা আমার জানা নেই। এঘটনায় আটককৃত তিনজন আসামি করে একজনকে পলাতক আসামি দেখিয়ে পুলিশ বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

 

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code