সুনামগঞ্জে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২৩

সুনামগঞ্জে ৪ জনের প্রার্থীতা প্রত্যাহার

Manual3 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জে পাঁচটি আসনের চারজন তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন রোববার (১৭ ডিসেম্বর) ৪ প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করে নির্বাচন থেকে সরে দাঁড়িছেন।

Manual5 Ad Code

 

তাঁরা হলেন- সুনামগঞ্জ-১ আসনে বিকল্পধারার প্রার্থী মো. রফিকুল ইসলাম চৌধুরী, সুনামগঞ্জ-৩ আসনে জাকের পার্টির প্রার্থী মো. নজরুল ইসলাম, সুনামগঞ্জ-৪ আসনে জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আবু তাহের মো. রুহুল আমিন ও সুনামগঞ্জ-৫ আসনে জাকের পার্টির প্রার্থী শেখ ইয়াকুব আলী।

 

Manual6 Ad Code

এরফলে ভোটের মাঠে সুনামগঞ্জের ৫টি আসনে প্রতিদ্বন্দিতা করবেন ২৯ জন প্রার্থী। আগামীকাল (সোমবার) প্রতীক বরাদ্দ শেষে শুরু হবে মূল লড়াই।

 

জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রাশেদ ইকবার চৌধুরী জানান, চারজন প্রার্থী তাদের মনোনয়ন প্রত্যাহার করেছেন। আগামীকাল আমাদের সম্মেলন কক্ষে প্রতিক বরাদ্দ দেয়া হবে প্রার্থীদের।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এসডি)

Manual3 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code