সিলেট ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৪
নিহত হাফিজ আব্দুল মন্নান। ফাইল ছবি
কানাইঘাট প্রতিনিধি :
আরব আমিরাতের দুবাইয়ের একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন হাফিজ আব্দুল মন্নান নামের স্থানীয় এক মসজিদের ইমাম। ইন্না-নিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন।
তিনি সিলেটের কানাইঘাট পৌরসভার শিবনগর গ্রামের সিনিয়র সাংবাদিক এম.এ হান্নানের ছোট ভাই। নিহত হাফিজ আব্দুল মন্নান দুবাই শহরের একটি বড় মসজিদে সরকারি ভাবে ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, দুবাইয়ের একটি মসজিদে ইমাম হাফিজ আব্দুল মন্নান হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লে বাংলাদেশ সময় সোমবার (০৮ জানুয়ারি) সকল ১১টায় তাকে সেখানকার একটি হাসপাতালে নেয়া হয়। তখন কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন। ডাক্তাররা বলেছেন, হাফিজ আব্দুল মন্নান হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৫ বছর। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়েকে নিয়ে দুবাইতে বসবাস করতেন।
হাফিজ আব্দুল মন্নানের বড় ভাই কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান জানান, সকাল সাড়ে ১১টার দিকে ভাইয়ের মৃত্যুর সংবাদ তিনি সহ পরিবারের লোকজন জানতে পারেন। তার ভাই দীর্ঘদিন থেকে দুবাই শহরের একটি মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। লাশ দেশে আনার প্রস্তুতি চলছে বলে তিনি জানিয়েছেন।
এদিকে, হাফিজ আব্দুল মন্নানের মৃত্যুতে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোক জানিয়েছেন কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ সহ ক্লাব নেতৃবৃন্দ।
(সুরমামেইল/এমআর)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি