জগন্নাথপুরে ক্ষেত থেকে নারীর অর্ধ পোড়া লাশ উদ্ধার

প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৪

জগন্নাথপুরে ক্ষেত থেকে নারীর অর্ধ পোড়া লাশ উদ্ধার

Manual2 Ad Code

জগন্নাথপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের জগন্নাথপুরে ক্ষেত থেকে আগুনে পোড়া অজ্ঞাত এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৭ জানুয়ারি) সকাল ১০ টার দিকে জগন্নাথপুর পৌরসভার ইকড়ছই এলাকায় এ ঘটনা ঘটে।

 

Manual7 Ad Code

জানা যায়, জগন্নাথপুর উপজেলার ইকড়ছই জামিয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদরাসার পেছনে চারা ক্ষেতে অজ্ঞাত এক নারীর অর্ধ পোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। পরে তারা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

ঘটনাস্থল পরিদর্শন করেছেন জগন্নাথপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার সুভাশীষ ধর।

Manual5 Ad Code

 

লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম। তিনি জানান, সিলেটের সিআইডির একটি বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। দেহের বিভিন্ন অংশ পুড়ে যাওয়ায় পরিচয় এখনও শনাক্ত করা যায়নি।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code