ওসমানী বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়েনি ১৬ কোটি টাকার স্বর্ণের চালান!

প্রকাশিত: ১১:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২৪

ওসমানী বিমানবন্দরে স্ক্যানিংয়ে ধরা পড়েনি ১৬ কোটি টাকার স্বর্ণের চালান!

Manual3 Ad Code

সুরমামেইল ডেস্ক :
স্বর্ণের বড় একটি চালান নিয়ে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ বিমানবন্দর থেকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর আসেন হোসাইন আহমদ নামে যুবক। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন শেষে রেড চ্যানেল ও গ্রীন চ্যানেল অতিক্রম করে কনকোর্স হলে চলে আসেন। তবুও স্বর্ণের বড় এই চালানটি কারো চোখে ধরা না পড়লেও শেষ পর্যন্ত জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) চোখ ফাঁকি দিতে পারেননি হোসাইন।

 

Manual4 Ad Code

বিমানবন্দরের কনকোর্স হল থেকে তাকে সন্দেহজনকভাবে আটক করেন গোয়েন্দা সদস্যরা। আটকের পর দুই দফায় স্ক্যান করেও স্বর্ণের বারের বিষয়টি নিশ্চিত হতে পারেননি গোয়েন্দারা। তবুও নাছোড়বান্দা গোয়েন্দা টিম। সর্বশেষ অনেকটা চ্যালেঞ্জ করে ল্যাগেজ তল্লাশী শুরু করেন গোয়েন্দা সদস্যরা। এক পর্যায়ে লাগেজের ভেতর তিনটি কফি তৈরির মেশিনের ভেতর থেকে ১০৫ পিস স্বর্ণের বার ও স্বর্ণ গলিয়ে তৈরি চারটি স্বর্ণপিণ্ড উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের ওজন ১৫ কেজি ৯৯৫ গ্রাম। যার বাজার মূল্য প্রায় ১৬ কোটি টাকা।

Manual7 Ad Code

 

বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টা ২১ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-২৫২ ফ্লাইটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন হোসাইন আহমদ। তার বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল ইউনিয়নের গোমরাকান্দি গ্রামে। ৬ মাস আগে তিনি ভ্রমণ ভিসায় দুবাই গিয়েছিলেন। এবারই প্রথম প্রবাস থেকে দেশে ফিরছিলেন। এ ঘটনার পর তাকে আটক করে মামলা দায়ের করেছে কাস্টমস গোয়েন্দা পুলিশ।

Manual1 Ad Code

 

এদিকে, স্বর্ণের বড় চালান নিয়ে তিনটি নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করার ঘটনায় সমালোচনার মুখে পড়েছে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। এমনকি তাদের স্ক্যানিং মেশিন নিয়ে প্রশ্ন ওঠেছে।

 

নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা সদস্য বলেন, কাস্টমসের স্ক্যানিং মেশিন নিয়ে সব সময় একটা প্রশ্ন থাকে। প্রায় সময় চোরাচালানের পণ্য/স্বর্ণের বার এই স্ক্যনিং মেশিনে ধরা পড়া পড়ে না। এজন্য সিভিল এভিয়েশনের স্ক্যানিং মেশিন ব্যবহার করতে হয়।

 

এ বিষয়ে বিমানবন্দর কাস্টমস ও শুল্ক বিভাগের সহকারী কমিশনার আসাদুজ্জামান বলেন, সকল যাত্রীকে তল্লাশী করা সম্ভব হয় না। সন্দেহজনক যাত্রীদের তল্লাশী করা হয়। তবে নিরাপত্তার স্বার্থে আমরা যাত্রীদের তল্লাশীর হার আরও বাড়িয়েছি। একই সাথে স্ক্যানিংয়ের ব্যাপারেও আরও গুরুত্ব দেওয়া হবে।

 

Manual4 Ad Code

এদিকে, ১৬ কোটি টাকার এই স্বর্ণের চালান জব্দের পর দুপুর দেড়টার দিকে সংবাদ সংবাদ সম্মেলন করে বিমানবন্দর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ বলেন, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট বিজি- ২৫২ বুধবার সকাল ৮টা ২১ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নিয়ম অনুযায়ী বিমান থেকে নামার পর যাত্রী হোসা

 

(সুরমামেইল/এমকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code