বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না: জ্বালানি মন্ত্রণালয়

প্রকাশিত: ৯:০৯ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৪

বাংলাদেশ থেকে ভারতে গ্যাস রপ্তানি হয় না: জ্বালানি মন্ত্রণালয়

Manual8 Ad Code

সুরমামেইল ডেস্ক :
আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ থেকে পাইপলাইনের মাধ্যমে ভারতে গ্যাস সরবরাহ হতো বলে গত কয়েক দিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। তবে বিষয়টি সঠিক নয় এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়।

 

বৃহস্পতিবার (২৯ আগস্ট) জ্বালানি মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

Manual7 Ad Code

এতে বলা হয়, বাংলাদেশ হতে ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো মর্মে গত ২৫ আগস্ট হতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে আরও বলা হচ্ছে যে, পূর্বের আওয়ামী লীগ সরকার কর্তৃক ভারতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস রপ্তানি করা হতো। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় এসে এ সিদ্ধান্ত বাতিল করেছে। এ প্রেক্ষিতে ভারতের বিভিন্ন রাজ্যে বাংলাদেশ থেকে সরবরাহ করা গ্যাস লাইনের সংযোগও বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। একই দাবিতে একটি ভিডিও প্রচার করা হয়েছে।

 

Manual3 Ad Code

জ্বালানি মন্ত্রণালয় বলছে, প্রকৃতপক্ষে বাংলাদেশ থেকে কোনো প্রকার প্রাকৃতিক গ্যাস পাইপলাইনের মাধ্যমে ভারতে রপ্তানি হয় না। বাংলাদেশ থেকে ভারতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার যে দাবিটি প্রচার করা হচ্ছে তা সঠিক নয়। তবে এলপি গ্যাস রপ্তানি হলেও তার সরবরাহ বন্ধ করা হয়নি। যে ভিডিওটি প্রচার করা হচ্ছে তাও দুই বছরের পুরোনো এবং ভিন্ন ঘটনার।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারতে বাংলাদেশ হতে কখনোই পাইপলাইনের মাধ্যমে প্রাকৃতিক গ্যাস সরবরাহ করা হয়নি। ভারতের সেভেন সিস্টার্সে যাওয়া গ্যাস লাইন বন্ধের দাবিতে ভাইরাল হওয়া বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

Manual2 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual5 Ad Code