চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২৪

চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি স্থগিত

Manual2 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সারাদেশে কমপ্লিট শাটডাউনের কর্মসূচি স্থগিত করেছেন চিকিৎসকরা। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেওয়ায় এ কর্মসূচি স্থগিত করেন তারা।

 

রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগমের সঙ্গে বৈঠক শেষে এ ঘোষণা দেন চিকিৎসকরা।

 

এদিকে ঢামেকে চিকিৎসকদের নিরাপত্তায় ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

Manual8 Ad Code

 

এর আগে সচিবালয়ে চিকিৎসকদের ডাকা শাটডাউন তুলে নেওয়ার অনুরোধ জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নুরজাহান বেগম। তিনি বলেন, আপনারা শাটডাউন তুলে নেন। মানুষের সেবা করার জন্য এসেছেন। নিজেকে তো অনেক উজাড় করে দিয়েছেন। আবারো উজাড় করে দেন।

 

ঢামেকে চিকিৎসকদের ওপর রোগীদের স্বজনদের হামলার পরিপ্রেক্ষিতে রোববার দুপুরে সারাদেশের শাটডাউন কর্মসূচির ঘোষণা দেন চিকিৎসকরা। তবে দোষীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আশ্বাস দেন স্বাস্থ্য উপদেষ্টা। এরপরই আন্দোলনরত চিকিৎসকরা তাদের কর্মসূচি স্থগিতের ঘোষণা দিয়েছেন।

 

এ হামলার ঘটনায় এরই মধ্যে দুটো তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি জানিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, যারা ডাক্তারদের গায়ে হাত তুলেছে, সেটা দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। যারা অভিযোগ করেছেন চিকিৎসা ঠিক মতো হয়নি তাদের জন্যও আরেকটি তদন্ত কমিটি করেছি।

Manual2 Ad Code

 

এর আগে শনিবার রাতে নিউরো সার্জারি বিভাগের তিন চিকিৎসককে মারধরের ঘটনা ঘটে। এতে দোষীদের সিসি টিভি ফুটেজ দেখে শনাক্ত করে গ্রেফতারের আল্টিমেটাম দেন চিকিৎসকরা। অন্যথায় ২৪ ঘণ্টা পর তারা কর্মবিরতিতে যাবেন বলে ঘোষণা দেন।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code