সিলেটের নতুন ডিসি এনামুল করিম

প্রকাশিত: ৬:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৯, ২০২৪

সিলেটের নতুন ডিসি এনামুল করিম

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে পি. কে. এম এনামুল করিমকে নিয়োগ দিয়েছে সরকার। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে দ্বায়িত্ব পালন করছিলেন।

 

Manual4 Ad Code

সোমবার (৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়।

 

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে একই সাথে সিলেট সহ দেশের ২৫ জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দেয়া হয়। এর আগে গত ২০ আগস্ট এসব জেলার ডিসিকে প্রত্যাহার করে বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরে বদলি করা হয়।

Manual3 Ad Code

 

প্রজ্ঞাপনে সিলেট ছাড়াও হবিগঞ্জ, মৌলভীবাজার, ঢাকা, ময়মনসিংহ, মাগুরা, রংপুর, গাইবান্ধা, নওগাঁ, নাটোর, কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, গাজীপুর, কুমিল্লা, খুলনা ও গোপালগঞ্জে নতুন ডিসি নিয়োগ করার কথা জানানো হয়েছে।

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code