বন্দরবাজারে ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের সংঘর্ষ, ভাঙচুর

প্রকাশিত: ৩:৪৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২৪

বন্দরবাজারে ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের সংঘর্ষ, ভাঙচুর

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগরীতে সড়কে সিএনজিচালিত অটোরিকশা পার্কিংকে কেন্দ্র করে নগরীর সিটি সুপার মার্কেটের ব্যবসায়ী ও অটোরিকশা চালকদের মধ্যে সংঘর্ষ ঘটনা ঘটেছে।

 

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে শুরু হয়ে এ সংঘর্ষ দফায় দফায় প্রায় দেড় ঘণ্টা চলে। এতে দু’পক্ষের অন্তত ২৫ থেকে ৩০ জন আহত এবং বেশ কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকার ভাঙচুর করা হয়।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শীরা জানান, সিএনজিচালিত অটোরিকশা পার্কিং করাকে কেন্দ্র করে সিটি সুপার মার্কেটের ব্যবসায়ীর সঙ্গে অটোচালকের বাকবিতণ্ডা হয়। এসময় অন্য ব্যবসায়ী ও চালকরা এগিয়ে এলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরে ব্যবসায়ীরা বেশ কিছু অটোরিকশা ভাঙচুর করেন। এক পর্যায়ে ব্যবসায়ীদের ধাওয়ায় চালকরা কিছুটা পিছু হটেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসে। তবে দুপক্ষের লোকজন এখনও মুখোমুখি অবস্থানে রয়েছে।

Manual5 Ad Code

এদিকে এ ঘটনার পর বন্দরবাজারসহ বেশ কয়েকটি পয়েন্ট সিএনজিচালিত অটোরিকশার চালকরা রাস্তার মাঝখানে অটোরিকশা রেখে সড়কে যানচলাচল বন্ধ করে দেন। পরে সেনাবাহিনীর টহল দল গিয়ে অটোরিকশা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

Manual1 Ad Code

 

সিলেট জেলা সিএনজি চালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি জাকারিয়া আহমদ বলেন, একজন অটোরিকশাচালক সিটি সুপার মার্কেটের সামনে গাড়ি পার্কিং করায় ব্যবসায়ীরা মারধর করেন। এতে ওই শ্রমিকের মাথা ফেটে যায়। এ সময় অন্য শ্রমিকরা প্রতিবাদ করতে গেলে মার্কেটের ব্যবসায়ীরা চালকদের উপর হামলা চালান। এসময় অন্তত ৩০টি গাড়ি ভাঙচুর করা হয়েছে। এতে ৩০ থেকে ৪০ জন শ্রমিক আহত হয়েছেন। আহতরা সিলেট এমএজি ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানান তিনি।

Manual8 Ad Code

এ বিষয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অটোরিকশা চালক ও  ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কয়েকজন আহত হয়েছেন। বেশ কয়েকটি অটোরিকশা ভাঙচুর করা হয়েছে। বিষয়টি সমাধানে দু’পক্ষকে নিয়ে আলোচনা চলছে।

 

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code