সংবিধান সংস্কার কমিশন থেকে বাদ শাহদীন মালিক, দায়িত্বে আলী রীয়াজ

প্রকাশিত: ৬:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৮, ২০২৪

সংবিধান সংস্কার কমিশন থেকে বাদ শাহদীন মালিক, দায়িত্বে আলী রীয়াজ

Manual6 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সংবিধান সংস্কার কমিশনের নতুন প্রধান হিসেবে বাদ দেওয়া হয়েছে ড. শাহদীন মালিককে। তার পরিবর্তে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ।

 

বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়, ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংস্কারের জন্য প্রাথমিকভাবে ৬টি কমিশন গঠন এবং কমিশনের প্রধানদের নাম ঘোষণা করেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। এই কমিশনের প্রধান হিসেবে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

Manual1 Ad Code

 

রাষ্ট্রবিজ্ঞানী আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক, আটলান্টিক কাউন্সিলের সিনিয়র অনাবাসিক ফেলো ও আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের (এআইবিএস) প্রেসিডেন্ট।

 

Manual8 Ad Code

এ বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ড. শাহদীন মালিক পেশাগত ব্যস্ততার কারণে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনে অপারগতা জানিয়েছেন। এ কারণে তাকে বাদ দিয়ে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

বৃহস্পতিবার নতুন গঠিত ৬টি কমিশনের প্রধানদের নিয়ে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। সেখানে ৫টি কমিশনের প্রধান সশরীরে এবং অধ্যাপক আলী রীয়াজ ভার্চুয়ালি যুক্ত হবেন। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালনের জন্য শিগগিরই নিজ কর্মস্থল থেকে ছুটি নিয়ে দেশে ফিরবেন অধ্যাপক আলী রীয়াজ।

Manual3 Ad Code

 

Manual2 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual7 Ad Code