সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

সুনামগঞ্জে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু

Manual4 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :
জেলার বিশ্বম্ভরপুরে বজ্রপাতে দ্বীন ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের সিরাজপুর চরপারা গ্রামে ঘটনাটি ঘটে।

Manual4 Ad Code

 

নিহত দ্বীন ইসলাম ওই গ্রামের মৃত সুলুতু মিয়ার ছেলে।

 

Manual4 Ad Code

জানা গেছে, শনিবার দুপুরে হঠাৎ বৃষ্টি শুরু হলে লাকড়ি আনতে মরিচক্ষেতে যান দ্বীন ইসলাম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে মারা যান তিনি।

 

Manual4 Ad Code

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সিরাজপুর গ্রামের দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ কামাল হোসেন বলেন, বাড়ির সামনেই মরিচক্ষেতের শুকনো লাকড়ি ছিল। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলে তিনি মারা যান।

 

Manual6 Ad Code

(সুরমামেইল/এসডি)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code