হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, অক্টোবর ২৯, ২০২৪

হবিগঞ্জে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

Manual6 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি :
জেলার বাহুবলে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে হবিগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ ইয়াছির আরাফাত এ রায় দেন।

Manual1 Ad Code

 

অতিরিক্ত পিপি ও রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

 

দণ্ডপ্রাপ্তরা হলেন– হবিগঞ্জের বাহুবল উপজেলার নোয়াওই গ্রামের মহিব উল্লার ছেলে মনির মিয়া (২২), একই উপজেলার দ্বিগাম্বর বাজার এলাকার আলমগীর মিয়ার ছেলে আমির হোসেন (৩৫) ও টেনু মিয়ার ছেলে আব্দুল হান্নান (৪০)।

Manual6 Ad Code

 

মামলার বিবরণে জানা যায়, ২০২১ সালের ১৭ মার্চ রাতে বাহুবল উপজেলার পুটিজুরি বাজারের একটি দ্বিতীয় তলা ভবনে আসামিরা ডাকাতির উদ্দেশ্যে প্রবেশ করেন। ওই ভবনের বাসিন্দা অঞ্জলি মালাকার (৩৫) ও তার মেয়ে পূজা মালাকারকে (৮) হত্যা করে পালিয়ে যান। এ ঘটনায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয় জেলাজুড়ে।

 

ঘটনার পরদিন নিহত অঞ্জলির স্বামী সঞ্জিত চন্দ্র বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে বাহুবল থানায় হত্যা মামলা করেন।

 

মামলার প্রেক্ষিতে ২০২২ সালের ৩১ আগস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা প্রজিত সরকার তিনজনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। আদালত ২০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার দুপুরে তাদের মৃত্যুদণ্ড প্রদান করেন।

 

হবিগঞ্জের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও রাষ্ট্র পক্ষের আইনজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান বলেন, রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করেছেন। আমরা চাই প্রয়োজনীয় কাজ শেষে দ্রুত রায় কার্যকর করা হোক।

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এমএকে)

Manual7 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code