কানাইঘাটে পুকুর মিললো অটোচালকের লাশ!

প্রকাশিত: ৯:০৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২৪

কানাইঘাটে পুকুর মিললো অটোচালকের লাশ!

Manual2 Ad Code

কানাইঘাট প্রতিনিধি :
সিলেটের কানাইঘাট উপজেলায় রেজওয়ান আহমদ (৩০) নামের এক সিএনজি চালিত অটোরিকশা চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রাসাদ পশ্চিম ইউনিয়নের গোরকপুর (খাইল্লাকোনা) গ্রামের এ ঘটনা। রেজওয়ান আহমদ ঐ গ্রামের খলিলুর রহমানের ছেলে।

Manual1 Ad Code

 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল বলেন, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

এদিকে মৃত্যুর বিষয়টি স্বাভাবিক নয় দাবি করে মৃত রেজওয়ানের মামা সাইফুর রহমান জানান, রেজওয়ান আহমদ প্রায় এক বছর আগে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন। গতকাল (বুধবার) রাতে রেজওয়ান বাড়ি ফিরে ঘুমিয়ে পড়েন। সকালে তাকে ঘরে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করলে এক পর্যায়ে বাড়ির পাশের পুকুরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। এই মৃত্যুর ঘটনা কোন অবস্থাতেই স্বাভাবিক নয়। এটি হত্যাকাণ্ড। তাকে পুকুরে ফেলে হত্যা করা হয়েছে। আমরা আইনি পদক্ষেপ ও সুষ্ঠু তদন্তের পাশাপাশি এই হত্যার বিচার চাই।

 

(সুরমামেইল/এমআর)

Manual1 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code