দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

প্রকাশিত: ৯:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ১, ২০২৫

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

Manual1 Ad Code

সুরমামেইল ডেস্ক :
সদ্যবিদায়ী ডিসেম্বরে দেশে গত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে। ডিসেম্বরে রেমিট্যান্স এসেছে ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলার বা ২৬৩ কোটি ৯০ লাখ ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১২০ টাকা ধরে) যার পরিমাণ ৩১ হাজার ৬৬৮ কোটি টাকা। অর্থাৎ দৈনিক গড়ে দেশে এসেছে ৮ কোটি ৫১ লাখ ডলার রেমিট্যান্স।

 

বুধবার (০১ জানুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

 

Manual2 Ad Code

বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়, গত ডিসেম্বর মাসে দেশে এসেছে ২৬৩ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। গত বছরের একই সময়ে এসেছিল ১৯৯ কোটি ১০ লাখ ডলার।

 

এর আগে ২০২০ সালের জুলাইতে এসেছিল বিগত ৫ বছরের মধ্যে সর্বোচ্চ রেমিট্যান্স। সে মাসে প্রবাসীরা দেশে পাঠিয়েছিলেন ২৫৯ কোটি ৮২ লাখ ডলার রেমিট্যান্স।

 

Manual2 Ad Code

উল্লেখ্য, গত জুন মাসে ২৫৩ কোটি ৮৬ লাখ ডলার রেমিট্যান্স আসার পর চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে প্রবাসী আয় এসেছিল প্রায় ১৯১ কোটি মার্কিন ডলার, যা গত ১০ মাসের মধ্যে সবচেয়ে কম।

 

Manual3 Ad Code

তবে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। এর ধারাবাহিকতায় গত আগস্টে ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছিলেন প্রবাসীরা।

 

এছাড়া গত সেপ্টেম্বরে দেশে এসেছে ২৪০ কোটি ৪৭ লাখ ৯০ হাজার ডলার রেমিট্যান্স। অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ ৮০ হাজার মার্কিন ডলার। আর নভেম্বরে এসেছে ২১৯ কোটি ৯৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স।

Manual8 Ad Code

 

(সুরমামেইল/এমকেএইচ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual5 Ad Code