সিলেট ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৫৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৭, ২০২৬
মেইল ডেস্ক:
সৌদি আরবের রিয়াদে বাসাভাড়া ও রান্না নিয়ে কথা কাটাকাটির জেরে রুমমেটের ছুরির আঘাতে মতিউর রহমান নামের সিলেটের এক যুবক নিহত হয়েছেন।
নিহত মতিউর রহমান (২৫) সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম ইসলামপুর ইউনিয়নের বাঘারপাড় গ্রামের আব্দুস সালামের ছেলে।
জীবিকার তাগিদে চলতি বছরের ফেব্রুয়ারিতে সৌদি আরবে পাড়ি জমান মতিউর রহমান। সাড়ে তিন মাস বয়সী এক সন্তান রয়েছে তার।
নিহতের ছোট ভাই সাইফুর রহমান বলেন, গত সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে রিয়াদের হারা এলাকায় এই ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে স্বজনের মাধ্যমে তারা এই খবর পান।
তিনি বলেন, ঘুম ও রান্না নিয়ে কয়েকদিন ধরে রিয়াদের বাসার রুমমেটদের সঙ্গে মতিউরের ঝামেলা চলছিল। সোমবার কাজ শেষে ফেরার পর আবারও বাকবিতণ্ডা হলে একপর্যায়ে তরকারি কাটার ছুরি দিয়ে মতিউরকে আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
তিনি অভিযোগ করেন, একই কক্ষে থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার দুই ভাই এই ঘটনার পেছনে দায়ী এবং ঘটনার পর রুমমেটরা পালিয়ে যান। পরবর্তীতে তাদের এক দুলাভাই কাজ শেষে এসে মরদেহ দেখে স্থানীয় পুলিশকে খবর দেন এবং থানায় অভিযোগ করেন।
নিহতের ফুফাতো ভাই আশরাফুল ইসলাম খোকন জানান, মতিউর রহমান শান্তশিষ্ট স্বভাবের ছিলেন। দুই-তিন দিন আগে রুমমেটদের সঙ্গে ঝামেলার বিষয়টি তিনি পরিবারের সদস্যদের জানিয়েছিলেন। সোমবার থেকে তাকে ফোনে পাওয়া যাচ্ছিল না। পরে তার সঙ্গে একই কক্ষে থাকা গ্রামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করলে হত্যাকাণ্ডের বিষয়টি পরিবার জানতে পারে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উছমান গণি বলেন, প্রবাসী যুবকের মৃত্যুর খবরটি মৌখিকভাবে শুনেছি। তবে এ ব্যাপারে নিহতের পরিবার থানায় আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
(সুরমামেইল/এফএ)
প্রধান উপদেষ্টাঃ ফয়েজ আহমদ দৌলত
উপদেষ্টাঃ খালেদুল ইসলাম কোহিনূর
উপদেষ্টাঃ মোঃ মিটু মিয়া
উপদেষ্টাঃ অর্জুন ঘোষ
আইন বিষয়ক উপদেষ্টাঃ এড. মোঃ রফিক আহমদ
সম্পাদক মন্ডলীর সভাপতি : মোহাম্মদ হানিফ
সম্পাদক ও প্রকাশক : বীথি রানী কর
ভারপ্রাপ্ত সম্পাদক : ফয়সাল আহমদ
ব্যবস্থাপনা সম্পাদক : মো: কামরুল হাসান
নিউজ ইনচার্জ : সুনির্মল সেন
অফিস : রংমহল টাওয়ার (৪র্থ তলা),
বন্দর বাজার, সিলেট।
মোবাইল : ০১৭১৬-৯৭০৬৯৮
E-mail: surmamail1@gmail.com
Copyright-2015
Design and developed by ওয়েব হোম বিডি