সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের

প্রকাশিত: ১২:১৪ পূর্বাহ্ণ, অক্টোবর ২৩, ২০২৬

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শায়েস্তাগঞ্জের জসিমের

Manual1 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি:
সৌদি আরবের দাম্মাম শহরে সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (২৫) নামের এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

Manual7 Ad Code

 

Manual1 Ad Code

বুধবার (২১ অক্টোবর) বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টার দিকে দ্রুতগতির একটি প্রাইভেটকারের চাপায় তিনি নিহত হন বলে জানিয়েছেন তার স্বজনেরা।

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

জসিম উদ্দিন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌরসভার সুদিয়াখলা গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। প্রায় তিন বছর আগে তিনি জীবিকার সন্ধানে সৌদি আরবে যান।

 

পরিবারের সদস্যদেরা জানান, ঘটনার দিন কর্মস্থল থেকে ফেরার পথে একটি দ্রুতগতির প্রাইভেটকার জসিমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান স্বজনেরা।

 

জসিমের চাচা মো. পণ্ডিত কামাল জানান, দুই ভাই ও দুই বোনের মধ্যে জসিম ছিলেন সবার ছোট। পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় তিনি সৌদি আরবে গিয়েছিলেন।

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জসিমের চাচাতো ভাই ও সৌদিপ্রবাসী রাজু ও শিপন জানান, দুর্ঘটনার পর তার লাশ সৌদি আরবের একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। জসিমের লাশ দেশে ফিরিয়ে আনতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছে তার পরিবার।

 

এ ব্যাপারে শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম বলেন, মৃত্যুর ঘটনা লোকমুখে শুনেছি।

 

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code