দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

প্রকাশিত: ৫:৩৩ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০২৬

দেশকে অস্থিতিশীল করতে পরাজিত শক্তি উস্কানি দিচ্ছে: সিলেটে রিজভী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দেশের স্থিতিশীলতা নষ্ট করতে পরাজিত শক্তি ও কিছু রাজনৈতিক অপশক্তি নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও দলটির স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

 

সোমবার (২ নভেম্বর) বেলা আড়াইটায় সিলেট নগরের দরগাহ গেট এলাকার হোটেল স্টার প্যাসিফিকে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। তার সিলেট সফর উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

 

রিজভী বলেন, ‘একটি অত্যন্ত কঠিন ও সংকটময় মুহূর্তে বর্তমান সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দায়িত্ব নেয়ার ঠিক পরপরই মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার ফলে জ্বালানি তেল ও গ্যাস সরবরাহের সবচেয়ে বড় রুটটি বাধার মুখে পড়ে, যা দেশের জন্য একটি বিশাল জ্বালানি সংকট তৈরি করে। এই সংকট মোকাবিলায় বর্তমান সরকার অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে বিকল্প দেশগুলো থেকে জ্বালানি আমদানির চেষ্টা চালিয়ে যাচ্ছে।’

Manual6 Ad Code

 

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বিদ্যুৎ, সার এবং গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখতে নিরলস চেষ্টা চলছে। বিগত ১৭ বছরের গণতান্ত্রিক আন্দোলনের মূল স্পিরিট ছিল বৈষম্যহীন ও সহনশীল সমাজ বিনির্মাণ। কিন্তু দুঃখজনক হলেও সত্য, একটি কুচক্রী মহল এই অর্জনকে নস্যাৎ করতে এবং সমাজে অস্থিরতা তৈরি করতে এখনো নানা ধরনের ষড়যন্ত্র ও চক্রান্ত চালিয়ে যাচ্ছে।’

 

রিজভী অভিযোগ করেন, একাত্তরে পরাজিত শক্তি এবং তাদের দোসররা প্রতিবেশী বিভিন্ন দেশ থেকে উসকানিমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। পাশাপাশি দেশের ভেতরের কিছু রাজনৈতিক শক্তি এই সরকারকে অস্থিতিশীল, ভাবমূর্তি ক্ষুণ্ন এবং সাধারণ মানুষের মাঝে আতঙ্ক তৈরির অসৎ উদ্দেশ্যে নানামুখী অপপ্রচার ও অপকর্ম চালিয়ে যাচ্ছে।

Manual1 Ad Code

 

তিনি বলেন, ‘জনগণের দীর্ঘ লড়াইয়ের ফসল এই গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত করতে এবং একটি স্থায়ী গণতান্ত্রিক ভিত্তি তৈরি করতে সরকার বদ্ধপরিকর। সমাজের এসব দুষ্কৃতকারী, চাঁদাবাজ, দখলদার এবং অস্থিতিশীলতাকারীদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। ইতিমধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধে জড়িতদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেয়া শুরু হয়েছে।’

 

দেশবাসীকে একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবেশে টিকিয়ে রাখতে এবং গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষা করতে সরকার তার সর্বোচ্চ সামর্থ্য দিয়ে কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

Manual1 Ad Code

 

Manual8 Ad Code

(সুরমামেইল/এমএকে)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code