মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ৬:৩৪ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

মৌলভীবাজারে সাবেক এমপির ছেলে ও যুবলীগ নেতা গ্রেপ্তার

Manual4 Ad Code

গৌছ উদ্দিন নিক্সন ও ফজলে রাব্বি সাদমান। ছবি: সংগৃহীত

Manual3 Ad Code


মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারে সাবেক সংসদ সদস্য নেছার আহমেদের ছেলে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকেও গ্রেফতার করা হয়েছে।

 

Manual1 Ad Code

সোমবার (২ নভেম্বর) রাত ১০টার দিকে মৌলভীবাজার শহর থেকে ফজলে রাব্বি সাদমানকে গ্রেফতার করা হয়। তিনি মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমেদের ছেলে।

 

পুলিশ সূত্রে জানা গেছে, সাদমানের বিরুদ্ধে মৌলভীবাজার মডেল থানায় মামলা রয়েছে। সাম্প্রতিক সময়ে তিনি নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বাবা সাবেক সংসদ সদস্য নেছার আহমেদ ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পলাতক রয়েছেন বলেও পুলিশ সূত্রে জানা গেছে।

Manual8 Ad Code

 

অন্যদিকে, মৌলভীবাজার জেলা যুবলীগের সহসভাপতি অ্যাডভোকেট গৌছ উদ্দিন নিক্সনকে ২ অক্টোবর দিবাগত রাতে গ্রেফতার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

 

মৌলভীবাজার মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, তারা মৌলভীবাজার শহরে নিষিদ্ধ সংগঠনের রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এমবিএন)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code