ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

প্রকাশিত: ১০:২০ অপরাহ্ণ, নভেম্বর ৩, ২০২৬

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমলো তেলের দাম

Manual8 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক:
ইসরায়েলকে প্রতি বছর দেওয়া বিপুল অঙ্কের সামরিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এ ঘোষণার পর মঙ্গলবার (৩ অক্টোবর) আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন হয়েছে।

Manual8 Ad Code

 

Manual3 Ad Code

মঙ্গলবার গ্রিনিচ মান সময় দুপুর ১টা ৫০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৩ দশমিক ৪৫ ডলার বা ৩ দশমিক ৩ শতাংশ কমে ১০১ দশমিক ৩২ ডলারে নেমে আসে। লেনদেনের একপর্যায়ে এ দাম ৮ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে পৌঁছায়। এর আগে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলারের ওপরে উঠেছিল।

Manual4 Ad Code

 

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেলপ্রতি ২ দশমিক ১৬ ডলার বা ২ দশমিক ২ শতাংশ কমে ৯৪ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। দিনের লেনদেনে একপর্যায়ে এ তেলের দাম ১৫ অক্টোবরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।

 

এর আগে ইরানের এক কর্মকর্তা জানিয়েছিলেন, যুদ্ধ অবসানে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সমঝোতা এখনো অনেক দূরে। পাশাপাশি ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার খবরেও তেলের দাম বেড়েছিল।

 

তবে পরে ট্রাম্পের ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধের ঘোষণার পর বাজারে নতুন করে দরপতন দেখা যায়।

 

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক এবং ওয়াশিংটনের সামরিক নীতির পরিবর্তন নিয়ে অনিশ্চয়তা আন্তর্জাতিক জ্বালানি বাজারে প্রভাব ফেলছে। ফলে ভূরাজনৈতিক পরিস্থিতির যে কোনো পরিবর্তনে তেলের দামে ওঠানামা অব্যাহত থাকতে পারে। সূত্র: রয়টার্স

 

Manual1 Ad Code

(সুরমামেইল/এফএ)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code