আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, নভেম্বর ২, ২০১৫

আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে দল

Manual1 Ad Code

zimbabuy

Manual5 Ad Code

 

Manual3 Ad Code

সুরমা মেইলঃতিনটি ওয়ানডে এবং দুইটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে আজ ঢাকায় আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের ক্রিকেট দলের সিরিজ শুরু হচ্ছে ৭ নভেম্বর।এ দিন প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। বিকেল পৌনে ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা রয়েছে স্প্রিং বক খ্যাত জিম্বাবুয়ে দলের।
পরিসংখ্যান ঘাটলে দেখা যায়, ২০০১ সালের পর জিম্বাবুয়ের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে হারেনি বাংলাদেশ। সবশেষ ২০১৪ সালের শেষ দিকে ঘরের মাঠে তাদের ৫-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এবারো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে, এমনটাই প্রত্যাশা সবার।

Manual1 Ad Code

সিরিজ শুরুর আগে ৫ নভেম্বর ফতুল্লায় একটি প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা। এরপর ৭, ৯ এবং ১১ নভেম্বর মিরপুরে তিনটি ওয়ানডে ম্যাচে মাঠে নামবে তারা। ১৩ ও ১৫ নভেম্বর দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে স্প্রিং বকরা। সবকিছু ঠিকঠাক থাকলে ১৬ নভেম্বর দেশে ফিরে যাবে তারা।

সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code