ছাতকে ছুরিকাঘাতে পীর খুন

প্রকাশিত: ৩:৩০ পূর্বাহ্ণ, অক্টোবর ৪, ২০২৪

ছাতকে ছুরিকাঘাতে পীর খুন

Manual1 Ad Code

ছাতক প্রতিনিধি :
সুনামগঞ্জের ছাতক উপজেলার সৈয়দ মাহমুদ হোসেন ওরফে আব্দুল হান্নান পীর (৮০) ছুরিকাঘাতে খুন হয়েছেন। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার সৈদেরগাঁও গ্রামের বাড়িতে ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

Manual8 Ad Code

 

সৈয়দ আব্দুল হান্নান পীর উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বড় সৈদেরগাঁও গ্রামের সৈয়দ আব্দুল ওয়াহিদের ছেলে। পীরের মৃত্যুর খবরে তার ভক্ত-অনুসারীরা বাড়ির সামনে ভিড় জমান।

 

গ্রামবাসী জানান, অবিবাহিত সৈয়দ আব্দুল হান্নান পীর একই গ্রামে বোনের বাড়িতে একা বসবাস করতেন। বোনের বাড়ির সবাই প্রবাসে থাকেন। তাই ওই বাড়ির দেখভালের দায়িত্বেও ছিলেন তিনি।

Manual5 Ad Code

 

প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ির সামনের দিকের একটি ঘরে বসতেন বয়োজ্যেষ্ঠ এই পীর। অনেকে তার কাছ থেকে পানিপড়া নিতেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবারও তিনি সেখানে বসে ছিলেন। এ সময় দুর্বৃত্তরা ঘরে ঢুকে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

 

তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Manual7 Ad Code

 

Manual4 Ad Code

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

 

অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসাইন জানান, আব্দুল হান্নান পীরকে কে বা কারা হত্যা করেছে তা জানা যায়নি। এই বিষয়ে ঘটনাস্থলে পুলিশ কাজ করছে।

 

(সুরমামেইল/এসএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual6 Ad Code