কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

প্রকাশিত: ১০:১৬ অপরাহ্ণ, নভেম্বর ২৬, ২০২৬

কানাইঘাটে প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

Manual1 Ad Code

কানাইঘাট প্রতিনিধি:
সারা দেশের ন্যায় কানাইঘাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বর্ণাট্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১১টায় র‌্যালী পরবর্তী উপজেলা সভা কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস। উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ প্রাণ কৃষ্ণ হাওলাদারের সভাপতিত্বে প্রাণী সম্পদ সপ্তাহের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন নবাগত উপজেলা সহকারী কমিশনার ভুমি শাকিল মোহাম্মদ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ^জিৎ রায়, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, খামারীদের মধ্যে বক্তব্য রাখেন মাহবুব আলম প্রমুখ।

Manual1 Ad Code

 

Manual7 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, প্রাণী সম্পদের দিক থেকে বাংলাদেশ স্বয়ংসম্পুর্ণ হওয়ার পথে। তিনি শুধু মাত্র চাকরীর দিকে না থাকিয়ে শিক্ষিত তরুণ ও যুবকদের প্রশিক্ষণ গ্রহণ করে নিজ নিজ এলাকায় গবাদি পশু খামার গড়ে তোলার আহবান জানান। কানাইঘাট উপজেলা হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা, এখানে গবাদি পশু খামার করে অনৈতিক ভাবে লাভবান হওয়া সম্ভব।

 

পরে সভাপতির বক্তব্যে উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা প্রাণ কৃষ্ণ হাওলাদার বলেন, কানাইঘাটে প্রাণী সম্পদের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। বর্তমান সরকার গবাদি পশু পালনে ইতিমধ্যে নানা ধরণের উদ্যেগ গ্রহণ করায় এর সুফল খামারীরা পাবেন বলে জানান। সেই সাথে তিনি বলেন প্রাণী সম্পদ সপ্তাহ উপলক্ষে শুক্র ও শনিবার গবাদী পশুদের ভেটেরিনারি হাসপাতালে চিকিৎসা সেবা প্রদান করা হবে।

 

(সুরমামেইল/এমআর)


সংবাদটি শেয়ার করুন
Manual1 Ad Code
Manual6 Ad Code