জৈন্তাপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

প্রকাশিত: ৬:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২১, ২০২৪

জৈন্তাপুরে বজ্রপাতে ২ জনের মৃত্যু

Manual8 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে জৈন্তাপুর সদর ইউনিয়নের আগফৌদ ও ভিত্রিখেল এলাকায় পৃথকভাবে তাদের মৃত্যু হয়েছে।

 

Manual8 Ad Code

নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) ও একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নন মনই (৪৫)।

 

শনিবার সকাল থেকেই তীব্র তাপদাহে পুড়ছিল সিলেট। গরমে অতীষ্ঠ হয়ে পড়ে জনজীবন। দুপুর ১২টার দিকে হঠাৎ ঝড়বৃষ্টি শুরু হয়। সিলেট নগরসহ জেলার বিভিন্ন এলাকায় ঝড়বৃষ্টি শুরু হয়। এসময় জৈন্তাপুর উপজেলায় বজ্রপাতে দুইজনের মৃত্যু হয়েছে।

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম জানান, বজ্রপাতে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করেছে।

Manual8 Ad Code

 

জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালিক রুমাইয়া বলেন, ঘটনাটি দুঃখজনক। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হচ্ছে।

 

(সুরমামেইল/জেআই)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code