জৈন্তাপুরে সড়ক দুঘটনায় নিহত সাকরান-শাহীনের দাফন সস্পন্ন

প্রকাশিত: ৮:২৫ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

জৈন্তাপুরে সড়ক দুঘটনায় নিহত সাকরান-শাহীনের দাফন সস্পন্ন

Manual1 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি :
সিলেটের জৈন্তাপুরে মোটর সাইকেল দুর্ঘটনায় নিহত দুই স্কুলছাত্র সাকরান হাসান ও শাহীন আহমদের দাফন সম্পন্ন হয়েছে।

 

Manual8 Ad Code

শনিবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় জাফলং আমির মিয়া উচ্চ বিদ্যালয় মাঠে তাদের জানাজার নামাজ শেষে গ্রামের সামাজিক গোরস্থানে দাফন করা হয়েছে।

Manual2 Ad Code



এতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষ এবং নিহত ছাত্রদের সহপাটিগণসহ বিপুল সংখ্যাক মুসল্লিরা অংশ গ্রহন করেন।

Manual6 Ad Code

 

উল্লেখ্য, শুক্রবার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলার শ্রীপুর আসামপাড়া বিজিবি ক্যাম্প সংলগ্ন এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে দুই শিক্ষার্থী সাকরান হাসান ও মো: শাহীন আহমদ গুরুত্বর আহত হন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ওসমানীতে পোৗঁছার পর চিকিৎসকরা শাহীন আহমদ মৃত ঘোষণা করেন। আর চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৭টার দিকে সাকরান হাসানও মৃত্যুর কোলে ঢলে পড়েন।

 

নিহতরা হলেন- গোয়াইনঘাট উপজেলার চৈলাখেল জাফলং বস্তির বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আহাদের ছেলে সাকরান হাসান (১৫) ও একই এলাকার প্রবাসী আকবর আলীর ছেলে মো. শাহীন আহমদ (১৫)। তারা দু’জনই জাফলং আমীর মিয়া উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনীর ছাত্র।

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual7 Ad Code