তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ৪ ‍যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ৫:৩২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২৪

তাহিরপুরে ভারতীয় মদের চালানসহ ৪ ‍যুবক গ্রেপ্তার

Manual5 Ad Code

তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে ভারত থেকে চোরাই পথে আসা লক্ষাধিক টাকার বিক্রয় নিষিদ্ধ ভারতীয় মদের চালানসহ চার যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাঁও গ্রামের বালুচর থেকে বস্তাভর্তি ২০৩ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতলসহ তাদেরকে আটক করা হয়।

Manual7 Ad Code

 

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলো-বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় গ্রামের ইদ্রিস আলীর ছেলে ইব্রাহিম (১৯), মোরশেদপুর গ্রামের সিদ্দিক আলীর ছেলে হযরত আলী (২৬), আমিনুল ইসলামের ছেলে ইউনুস আলী (২০) ও উত্তর বড়দল ইউনিয়নের জালালপুর গ্রামের আব্দুল হাসিমের ছেলে দীন ইসলাম (১৯)।

Manual1 Ad Code

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাদাঘাট পুলিশ ফাঁড়ির সদস্যরা দুটি ভাগে বিভক্ত হয়ে লাউড়েরগড় বাজারে একটি দল ও যাদুকাটা নদীর পাড়ে অবস্থান নেয়। পরে মোদেরগাঁও বালুচরে এক সঙ্গে অভিযান চালিয়ে মদের চালানসহ চার যুবককে আটক করা হয়।

Manual6 Ad Code

 

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন।

 

(সুরমামেইল/এমএম)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code