দক্ষিণ সুরমায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত: ১১:৩১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২৪

দক্ষিণ সুরমায় গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual4 Ad Code

দক্ষিণ সুরমা প্রতিনিধি :
সিলেটের দক্ষিণ সুরমায় বাড়ি ফেরার পথে অজ্ঞাত গাড়িচাপায় মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা নামের যুবক নিহত হয়েছেন। বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত ওমর ফারুক রানা (২৩) সিলেটের ওসমানীনগর উপজেলার অলিমপুর এলাকার আলী নূরের ছেলে।

Manual3 Ad Code

 

জানা গেছে, নিহত ফারুক সিলেট থেকে বাড়ি যাওয়ার পথে তেতলি পয়েন্টে অজ্ঞাত গাড়িচাপায় নিহত হন। দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। পরে পুলিশ এবং ফায়াস সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।

 

Manual7 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

 

ওসি বলেন, বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি গাড়ির চাপায় ওমর ফারুক রানা নিহত হয়েছেন। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গাড়ি ও চালককে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

 

(সুরমামেইল/এফএ)

Manual5 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual2 Ad Code