দুদিনের আল্টিমেটাম সিলেটের চা শ্রমিকদের

প্রকাশিত: ১১:২৫ অপরাহ্ণ, অক্টোবর ২৭, ২০২৪

দুদিনের আল্টিমেটাম সিলেটের চা শ্রমিকদের

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
দুদিনের আল্টিমেটাম দিয়ে সড়ক অনির্দিষ্টকালের কর্মবিরতি ও সড়ক অবরোধ তুলে নিয়েছেন সিলেটের চা শ্রমিকরা। রোববার (২৭ অক্টোবর) সিলেট বিমানবন্দর সড়কে বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে চা শ্রমিকরা।

 

Manual4 Ad Code

লাক্কাতুরা চা বাগানের সামনে লাক্কাতুরাসহ ন্যাশনাল টি কোম্পানির অধীনে তিনটি চা বাগানের শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন। এতে অংশ নেন প্রায় ৫৫০ থেকে ৬শ’ জন শ্রমিক।

Manual7 Ad Code

 

এতে উপস্থিত ছিলেন- বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন সিলেট ভ্যালির কার্যকরী পরিষদের সভাপতি রাজু গোয়ালা বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের আহ্বায়ক অজিত রায়, লাক্কাতুরা চা বাগান পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক সোহেল বিশ্বাস, দলদলি চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি মিন্টু দাস, কেওছড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি মুকুন্দ দাস, সাধারণ সম্পাদক জয়ন্ত দাস প্রমুখ।

Manual1 Ad Code

জানা যায়, ৩টি বাগানের চা শ্রমিকরা লাক্কাতুরা চা বাগানের সামনে সিলেট বিমানবন্দর যাতায়াতের রাস্তা ৩০ মিনিট অবরোধ করে রাখেন। ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় আগামী ২৮ ও ২৯ অক্টোবর দুই দিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। এই দুই দিনের মধ্যে তাদের বকেয়া বেতন পরিশোধ করা না হলে আগামী বুধবার (৩০ অক্টোবর) থেকে পুনরায় সড়ক অবরোধ কর্মসূচি পালন করবেন তারা।

 

উল্লেখ্য, সিলেটে ন্যাশনাল টি কোম্পানির অধীনস্থ লাক্কাতুরা, দলদলী ও কেওয়াছড়া তিনটি চা বাগান রয়েছে। এই বাগানগুলোতে শ্রমিকদের ৬ সপ্তাহের বেতন বকেয়া রয়েছে।

 

Manual3 Ad Code

(সুরমামেইল/এমএল)


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual4 Ad Code