দোয়ারাবাজারে সেনাবাহিনীর অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

প্রকাশিত: ৮:৪৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২৪

দোয়ারাবাজারে সেনাবাহিনীর অভিযানে ৮০ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ট্রাক বোঝাই ভারতীয় কমলা-আপেলসহ চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৮০ লাখ টাকার মালামাল জব্দ করেছে সেনাবহিনী।

 

Manual2 Ad Code

এ সময় রুবেল মিয়া নামক এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। রুবেল দোয়ারাবাজারের সীমান্ত গ্রাম বাঁশতলার বাসিন্দা।

 

Manual5 Ad Code

জেলার দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী বোগলাবাজার এলাকার মহব্বতপুর থেকে সেনাবাহিনীর অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ৬০০ ক্যারেট কমলা, ৪০০ ক্যারেট আপেল ও পরিবহনকাজে থাকা ২টি ট্রাক জব্দ করে। জব্দকৃত মালামালের মুল্য প্রায় ৮০ লাখ টাকা।

 

রোববার (১৫ ডিসেম্বর) ১১ পদাতিক ব্রিগেডের ৪২ বীর (বিয়ার) ক্যাম্প কমান্ডার শোয়েব বিন আহমদ বিষয়টি নিশ্চিত করেন।

Manual4 Ad Code

 

(সুরমামেইল/এইচএসএ)

Manual6 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code