সিলেট ৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:০৩ পূর্বাহ্ণ, আগস্ট ২৭, ২০২৪
আওয়ামী লীগ নেতা সৈয়দ শামীম ও আবদুর রহমান জামিল। বাঁ থেকে
নিজস্ব প্রতিবেদক :
সৌদিআরব পালাতে গিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ শামিম আহমদ ও প্রচার সম্পাদক আব্দুর রহমান জামিল আটক হয়েছেন।
সোমবার (২৬ আগস্ট) রাত পৌনে ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাদেরকে আটক করে। পরে তাদেরকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
।আরও পড়ুন
বিমানবন্দর সূত্রে জানা গেছে, আটক আওয়ামী লীগের দুই নেতা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২৩৫) সৌদি আরবের জেদ্দায় যাওয়ার কথা ছিল। বিমানবন্দরের কয়েকটি নিরাপত্তা স্তর পেরিয়ে ইমিগ্রেশনে চলে যান তারা। কিন্তু ইমিগ্রেশনের সময় তাদেরকে আটকে দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে কোতোয়ালী থানায় সোর্পদ করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, তাদেরকে কোতোয়ালী থানায় আনা হয়েছে। দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে কোন মামলা আছে কি-না তা খতিয়ে দেখা হচ্ছে।
(সুরমামেইল/এফএ)
Design and developed by ওয়েব হোম বিডি