ভারতে অনুপ্রবেশের চেষ্টা: বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

প্রকাশিত: ৯:৫৮ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৪

ভারতে অনুপ্রবেশের চেষ্টা: বিচারপতি মানিকের বিরুদ্ধে মামলা

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী মানিকের বিরুদ্ধে সিলেটে আরেকটি মামলা হয়েছে। রোববার (২৫ আগস্ট) রাতে পাসপোর্ট আইনে ভারতে ‘অবৈধ অনুপ্রবেশের চেষ্টা’র অভিযোগে পুলিশ বাদী হয়ে কানাইঘাট থানায় এই মামলা দায়ের করে।

Manual1 Ad Code

 

Manual2 Ad Code

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার এ তথ্য দিয়েছেন।

 

এরআগে শুক্রবার (২৩ আগস্ট) রাত ১০টার দিকে কানাইঘাট উপজেলার দনা সীমান্ত এলাকা দিয়ে ভারতে যাওয়ার চেষ্টার সময় বিচারপতি মানিককে আটক করে বিজিবি। পরদিন (শনিবার) বিকাল ৪টার দিকে সিলেটের বিচারিক হাকিম আলমগীর হোসেন বিচারপতি মানিককে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।


।আরও পড়ুন


এদিন উত্তেজিত জনতা মানিককে লক্ষ্য করে ডিম-জুতা নিক্ষেপ, পুলিশি বেষ্টনী ডিঙিয়ে কিল-ঘুষি মারতে দেখা গেছে। এ সময় পুলিশ সদস্যরা কঠোর নিরাপত্তাবলয় তৈরি করে তাঁকে দ্রুত আদালতে নিয়ে যান।

 

শামসুদ্দিন চৌধুরী মানিক বর্তমানে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

রোববার সন্ধ্যার দিকে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া বলেছিলেন, তার চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক শিশির চক্রবর্ত্তীকে সভাপতি করে আট সদস্যেও মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

Manual7 Ad Code

 

বিজিবির জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইলাম সেদিন বলেছিলেন, শুক্রবার রাতে ভারতে যাওয়ার প্রাক্কালে সীমান্তে বিজিবির হাতে তিনি আটক হন।

 

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পক্ষে সোচ্চার এই সাবেক বিচারপতি বিভিন্ন সময়ে তার মন্তব্যের জন্য আলোচিত ছিলেন। গত ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার কোনো খোঁজ মিলছিল না।

 

এরই মধ্যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে ‘আপত্তিকর মন্তব্য করার’ অভিযোগে ঢাকা ও নোয়াখালীতে দুটি মামলা হয়েছে চৌধুরী মানিকের বিরুদ্ধে।

 

(সুরমামেইল/এমকেএইচ)

Manual4 Ad Code


সংবাদটি শেয়ার করুন

এ সংক্রান্ত আরও সংবাদ

Manual1 Ad Code
Manual8 Ad Code